আগরতলা, ২ ফেব্রুয়ারী(হি.স): লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে মোহনপুরের তুলাবাগান সংলগ্ন বাইপাস এলাকায় সংঘটিত হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী ও মোহনপুর থানার এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ আরক্ষা বাহিনী। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে গেছেন।
জনৈক দমকলকর্মী জানান, লেফুঙ্গা থেকে আগরতলার উদ্দেশ্য যাওয়ার পথে টিআর০১৭২২১ নম্বরের বাইক টিআর০১১৫৪০ বালি বোঝাই লরির সাথে সংঘর্ষ হয়। তাতে বাইক চালকের লরির চাকায় পিষে মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষ সংঘর্ষের বিকট শব্দ শুনে ছুটে যান। তাঁরা সাথে সাথে খবর দেন দমকল বাহিনী ও মোহনপুর থানায়। খবর পেয়ে ছুটে আসেন এসডিপিও সব্যসাচী দেবনাথ। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর লরির নিচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষনা করেছেন।
সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত যুবকের পরিচয় পত্র এখনও জানা যায় নি। কিন্তু বাইকের নম্বর দিয়ে পরিচয় জানা যাবে। দুর্ঘটনায় পর ঘাতক লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।


















