News Flash

Image

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী-তালিকা ঘোষণা বিজেপির

কোহিমা (নাগাল্যান্ড), ২ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী-তালিকা ঘোষণা করেছে বিজেপি। আজ বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং নয়াদিল্লির সদর দফতরে ২০ আসনের প্রার্থী-তালিকা করেছেন। এর পর নাগাল্যান্ড প্রদেশ সভাপতি তেমজেন ইমনা আলং প্ৰাৰ্থী-তালিকাটি দলের রাজ্য দফতরে পাঠিয়ে মনোনীত সকল প্রার্থীকে নিজের নিজের এলাকায় গিয়ে প্রচারাভিযানে সর্বশক্তি প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন।

প্রকিশিত তালিকায় মনোনীত প্রার্থীরা যথাক্রমে

১ নম্বর ডিমাপুর-(১) আসনে এইচ তোভিহোলো আয়েমি,

৪ নম্বর ঘাসপানি (উপজাতি তফশিলি) আসনে এন জ্যাকব ঝিমোমি,

১৫ নম্বর সাউদার্ন আংগামি-১১ (উপজাতি তফশিলি) আসনে ই ক্রোপোল বিস্তু,

২১ নম্বর তুলি (উপজাতি তফশিলি) আসনে পাঞ্জুং জামির,

২৮ নম্বর করিদাং (উপজাতি তফশিলি) আসনে ইমকং এল ইমচেন,

৩০ নম্বর আলংটাকি (উপজাতি তফশিলি) আসনে তেমজেন ইমনা আলং,

৩১ নম্বর আকুলুটো (উপজাতি তফশিলি) আসনে কাজহেতো কিনিমি,

৩২ নম্বর অটোইজু (উপজাতি তফশিলি) আসনে শ্রীমতি কাহুলি সেমা,

৩৩ নম্বর সুরুহোতো (উপজাতি তফশিলি) আসনে এইচ খেহোভি,

৩৭ নম্বর ত্যুই (উপজাতি তফশিলি) আসনে ইয়ানথুনগো প্যাটন,

৩৮ নম্বর ওখা (উপজাতি তফশিলি) আসনে রেনবোনথুং এজুং,

৪০ নম্বর ভান্ডারি (উপজাতি তফশিলি) আসনে ম্মহনলুমো কিকন,

৪১ নম্বর তিজিত (উপজাতি তফশিলি) আসনে পি পাইওয়াং কন্যাক,

৪৪ নম্বর ফমশিং (উপজাতি তফশিলি) আসনে কোনংগাম কন্যাক,

৪৬ নম্বর মন টাউন (উপজাতি তফশিলি) আসনে ই চেওং কন্যাক,

৫০ নম্বর লংলেং (উপজাতি তফশিলি) আসনে এস পাংনিউ ফম,

৫২ নম্বর লংখিম চারে (উপজাতি তফশিলি) আসনে সেথ্রংকিউ সঙ্গতাম,

৫৩ নম্বর (উপজাতি তফশিলি) আসনে বাশংমোংবা চ্যাং,

৫৬ নম্বর নকলাক (উপজাতি তফশিলি) আসনে এইচ হাইয়িং এবং

৫৯ নম্বর সেয়োচুং সিতিমি (উপজাতি তফশিলি) আসনে ভি কাশিহো সংতাম।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নয়াদিল্লিতে ভারতীয় জনতা পাৰ্টির সংসদীয় বোৰ্ড এবং কেন্দ্ৰীয় নিৰ্বাচন সমিতির বৈঠকের পর ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি তেমজেন ইমনা আলং লংকুমের।

তেমজেন ইমনা জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের জন্য প্ৰাৰ্থী-তালিকা চূড়ান্ত করতে তিনি এবং রাজ্যের জ্যেষ্ঠ নেতা তথা উপ-মুখ্যমন্ত্ৰী ওয়াই পেট্টন আজই দিল্লি থেকে নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি জানান, ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি) তথা মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিওর সঙ্গে আসন রফার সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি ২০ আসনে প্রার্থী দিয়েছে। এনডিপিপি বাকি ৪০ আসনে প্রার্থী দেবে।

Releated Posts

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top