News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ৩ ফেব্রুয়ারি বিজয় সংকল্প জনসভায় জে পি নাড্ডা সহ আসছেন একঝাঁক তারকা প্রচারক
Image

ত্রিপুরায় নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ৩ ফেব্রুয়ারি বিজয় সংকল্প জনসভায় জে পি নাড্ডা সহ আসছেন একঝাঁক তারকা প্রচারক

আগরতলা, ২ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রচারে আগামীকাল ৩ ফেব্রুয়ারি বিজয় সংকল্প জনসভার মাধ্যমে ঝড় তুলবে বিজেপি। দলের সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও একঝাঁক তারকা প্রচারকের সমাবেশে ভোটের প্রচারে আলাদা উন্মাদনা তৈরি হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেই লক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত বিজেপির।

নির্ধারিত সূচী অনুযায়ী আগামীকাল অমরপুর এবং পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে দুইটি জনসভায় অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এছাড়া ওইদিন ত্রিপুরায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচারে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি জনজাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি সাংসদ সমীর ওরাওঁ, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ রাজদীপ রায় এবং বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী।

আগামীকাল দুপুর বারটায় অমরপুরে এবং বিকেল চারটায় পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে জে পি নাড্ডা নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এছাড়া বিশালগড় ও শান্তিরবাজারে সাংসদ দিলীপ ঘোষ, ধর্মনগর ও বাগবাসায় সাংসদ রাজদীপ রায়, করমছড়া ও সুরমায় সাংসদ সমীর ওরাওঁ এবং তেলিয়ামুড়া ও কমলাসাগরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় অংশ নেবেন।

তেমনি ওইদিনই বনমালিপুর, কৃষ্ণপুর এবং সূর্যমনিনগরে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বাধারঘাট ও কাকড়াবন-শালগড়ায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, চড়িলাম ও বক্সনগরে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, টাউন বড়দোয়ালি এবং নলছড়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বামুটিয়া, মান্দাই বাজার ও খয়েরপুরে বিজেপি কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী বিজয় সংকল্প জনসভায় নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন।

এছাড়াও, আগামীকাল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের রামনগর ও আগরতলায়, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের প্রতাপগড়ে, সাংসদ রেবতী ত্রিপুরার আমবসা ও রাইমা ভ্যালিতে এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের ধনপুর ও সোনামুড়ায় বিজয় সংকল্প জনসভায় অংশগ্রহণের সূচী নির্ধারিত হয়েছে। 

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top