News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিধায়ক পদে ইস্তফা দুই সদস্যের
Image

নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিধায়ক পদে ইস্তফা দুই সদস্যের

কোহিমা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন দুই সদস্য। তাঁরা ৬০ নম্বর পুংগ্রো-খিপ্রের নির্দলীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ টি ইয়াংসেও সাংতাম এবং ৪৬ নম্বর মন শহর কেন্দ্রের ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র থংওয়াং কন্যাক।

রাজ্য সচিবালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার তথ্য ও জনসংযোগ দফতর এক বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে। গত সোমবার তাঁরা বিধায়ক পদে ইস্তফাপত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়েছিলেন। অধ্যক্ষ ১৩-তম বিধানসভায় তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্রকে বিধায়কশূন্য বলে ঘোষণা করেছেন।

বুধবার তথ্য ও জনসংযোগ দফতর সূত্রের খবর, রাজ্যের সমস্ত ৬০ আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি একদিনে ভোটগ্রহণ হবে। সে অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন ৩১ জানুয়ারি ১৪-তম নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top