News Flash

  • Home
  • বাণিজ্য
  • সাধারণ বাজেট ২০২৩-২৪ : শেয়ার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটির সূচক
Image

সাধারণ বাজেট ২০২৩-২৪ : শেয়ার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটির সূচক

মুম্বই, ১ ফেব্রুয়ারি (হি. স.) : লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ কেন্দ্রীয় বাজেট। প্রতিবারের মতো এবারের বাজেট নিয়েও প্রত্যাশা রয়েছে অনেক। বাজেটের দিন বিশেষ নজর রয়েছে শেয়ার বাজারের দিকেও। অর্থমন্ত্রীর ঘোষণার উপরেই নির্ভর করে শেয়ার বাজারের ওঠানামা। বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই শেয়ার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটির সূচক।

এদিন সেনসেক্সের সূচক ৪৩৭.৩২ পয়েন্ট বৃদ্ধি পায়। বর্তমানে সেনসেক্সের সূচক ৫৯ হাজার ৯৮৭ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের তরফেও আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বাজেট শুরুর আগে শেয়ার বাজারের শুরুটা ইতিবাচক হবে। মঙ্গলবার শেয়ার বাজারে সেনসেক্সের সূচক ৪৯.৪৯ পয়েন্ট। ০.০৮ শতাংশ বেড়ে বাজার বন্ধের সময়ে সূচক ছিল ৫৯,৫৪৯.৯০।

নিফটি সূচকও ১.৫২ শতাংশ বেড়েছিল গতকাল। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, আজ নিফটির সূচক ১৭,৪০০ থেকে ১৭,৮০০-র মধ্যে থাকবে। প্রসঙ্গত, বাজেট ও শেয়ার মার্কেটের মধ্যে একটি দীর্ঘ মেয়াদী নিবিড় সম্পর্ক রয়েছে ।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top