নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ১ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় বাজেটের প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করার পর শশী থারুর নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘এই কিছু ভাল দিক থাকলেও গরির এবং গ্রামীণ খেটে খাওয়া মানুষদের জন্য এই বাজেটে কোনও দিশা নেই।’বুধবার পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে বিভিন্ন বিষয়ে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো খাতে বরাদ্দের খতিয়ানও এ দিন জানিয়েছেন নির্মলা। সিগারেট, সোনা, রুপোর দাম যেমন বেড়েছে। তেমন মোবাইল, ক্যামেরার লেন্সের মতো বিভিন্ন জিনিসের দাম কমবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আয়করে ছাড়ের ঘোষণাও করা হয়েছে। নির্মলা সীতারামনের এই বাজেট নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরর নিজের প্রতিক্রিয়ায় বলেন, কিছু ভাল দিক থাকলেও গরির এবং গ্রামীণ খেটে খাওয়া মানুষদের জন্য এই বাজেটে কোনও দিশা নেই বলে মনে করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেছেন, “২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটের কিছু ভাল দিক আছে। কিন্তু মনরেগার কোনও উল্লেখ নেই এই বাজেটে। মৃল্যবৃদ্ধি, কর্মসংস্থান, গ্রামের গরিব শ্রমিকদের নিয়েও কোনও ঘোষণা নেই। কিছু মূলগত প্রশ্নের উত্তর মেলেনি এই বাজেটে।”

সাধারণ বাজেট ২০২৩-২৪ : গ্রামীণ খেটে খাওয়া মানুষদের জন্য কোনও দিশা নেই, প্রতিক্রিয়া শশী থারুরের
Tags:
Releated Posts
নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি গোষ্ঠী, ১,০০০ শয্যায় বিনামূল্যে চিকিৎসা পাবেন দরিদ্র রোগীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ২,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলবে আদানি গোষ্ঠী। এর…
মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিপর্যয় নিয়ে সরকারের সমালোচনায় কংগ্রেস, ‘প্রশাসন পুরোপুরি ব্যর্থ’ দাবি হুসেন দলওয়াইয়ের
মুম্বই, ৫ জুলাই (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা…
এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে জোর সংগঠন মজবুত করার ওপর
লখনউ, ৫ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এনডিএ-র…
সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর
কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…


















