News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে আবর্জ্জনা সাফাই করতে গিয়ে পুরকর্মীদের সঙ্গে গণ্ডগোল পূর্ত দফতরের কর্মীদের
Image

দিল্লিতে আবর্জ্জনা সাফাই করতে গিয়ে পুরকর্মীদের সঙ্গে গণ্ডগোল পূর্ত দফতরের কর্মীদের

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : রাজধানীকে আবর্জ্জনামুক্ত করতে গিয়ে পুরসভার কর্মীদের সঙ্গে বিবাদে জ়ডালেন পূর্ত দফতরের কর্মীরা | তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ত দফতরের কর্মীদেরও কাজ করতে দিতে নারাজ দিল্লি পুরসভার সাফাই কর্মীরা| তাই দিল্লির প্রতাপগঞ্জে আবর্জ্জনা সাফাই করতে গিয়ে পুরকর্মীদের সঙ্গে গণ্ডগোল বাধল পূর্ত দফতরের কর্মীদের| যদিও পরে প্রতাপগঞ্জের বিধায়ক তথা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়|
\ানা গিয়েছে, রাজধানীকে আবর্জ্জনামুক্ত করতে পূর্ত দফতরের কর্মীদের রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| সেই নির্দেশ অনুসারে, রবিবার সকালে প্রতাপগঞ্জে রাস্তা সাফাই করতে যান দিল্লির পূর্ত দফতরের কর্মীরা| সেই সময় দিল্লি পুরসভার সাফাই কর্মীরা পূর্ত দফতরের কর্মীদের কাজে বাধা দেন বলে অভিযোগ| এই নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল গণ্ডগোল বাধে| পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং পর্যটন মন্ত্রী কপিল মিশ্র| এঁদের সামনেই বকেয়া বেতন মেটানোর দাবিতে সরব হন পুরকর্মীরা| তারপর দুই মন্ত্রীই পুরকর্মীদের আশ্বস্ত করে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করান|
পুরকর্মীদের দাবি নৈতিক বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও| তবে তাঁর কিছু করার নেই বলেও জানান মুখ্যমন্ত্রী| মঙ্গলবার আদালতের রায়ের পরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি| তবে তার আগেই দিল্লিকে পরিষ্কার করার ব্যাপারে সরব হন কেজরিওয়াল| শনিবার রাতের মধ্যে কেন আবর্জ্জনা সাফাইয়ের কাজ শুরু হয়নি, তা নিয়ে পূর্ত দফতরের কর্মীদের কাছে কৈফিয়ত তলব করেন| পাশাপাশি দিল্লি সাফাইয়ে দলীয় কর্মীদের কাছে পূর্ত কর্মীদের সাহায্যের আবেদন জানিয়েছেন আপ প্রধান|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top