News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনে আত্মঘাতী জঙ্গী হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে মুম্বইয়ের মেয়েরা
Image

অনলাইনে আত্মঘাতী জঙ্গী হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে মুম্বইয়ের মেয়েরা

মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.) : অনলাইনেই আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে আইএস| অনলাইনে এই প্রশিক্ষণ নিচ্ছে মুম্বইয়ের মেয়েরা |  সন্দেহভাজক আইএস জঙ্গিদের জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেল মুম্বইয়ের সন্ত্রাস দমন শাখা এটিএস (অ্যান্টি টেরর স্কোয়্যাড)|
এটিএস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কয়েকজন সন্দেহভাজক আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে আইএস| তাদের জেরা করেই জানা গিয়েছে, অনলাইনে প্রশিক্ষণ শিবির খুলেছে আইএস| অর্থাত্ অনলাইনেই আত্মঘাতী বোমারু দেওয়ার প্রশিক্ষণ দিচ্ছে | আইএস নেতা আবু বাকর আল-বাঘাদি এই প্রশিক্ষণ শিবির খুলেছে এবং সে স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে| তবে আবু বাকর একা নয়, তার সঙ্গে আইএসের অন্যান্য শীর্ষস্তরীয় নেতারাও অনলাইনে আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে| আর এই প্রশিক্ষণ নিচ্ছে মুম্বইয়ের যুব সম্প্রদায়| তবে কেবল পুরুষ নয়, মুম্বইয়ের মেয়েরাও অনলাইনে আত্মঘাতী বোমারু হওয়ার ক্লাস করছে বলে জানা গিয়েছে| আবু বাকর মূলত স্কাইপি এবং অন্যান্য ভিডিও কলিং সফ্‌টওয়্যারের মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে বলে এটিএস সূত্রের খবর|
আইএস অনলাইনে প্রচার চালাচ্ছে এবং সদস্য সংগ্রহ করছে বলে এতদিন শোনা যেত| এবার অনলাইনে জঙ্গি প্রশিক্ষণ শিবির চালানোর খবরে রীতিমত চাঞ্চল্য শুরু হয়েছে| পুলিশ-প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে| কীভাবে এই শিবির বন্ধ করা যায়, তার জন্য অনলাইন জঙ্গি প্রশিক্ষণ শিবিরের বিস্তারিত খোঁজ-খবর নেওয়া শুরু করেছে এটিএস| তবে কেবল মুম্বই নয়, দেশের অন্যান্য রাজ্যের ছেলে-মেয়েরাও আইএসের এই অনলাইন জঙ্গি প্রশিক্ষণ শিবিরে ক্লাস করছে বলে এটিএসের দাবি|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top