News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দল বিরোধী মন্তব্য শত্রুঘ্ন সিনহার, এবার নিশানায় প্রধানমন্ত্রী
Image

ফের দল বিরোধী মন্তব্য শত্রুঘ্ন সিনহার, এবার নিশানায় প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): ফের একবার দলবিরোধী মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা| এবার তঁার আক্রমণের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য প্রধানমন্ত্রীকেই ঘুরিয়ে কাঠগড়ায় তুলেছেন এই শত্রঘ্ন|
শনিবার সকালে টুইট করেন পাটনার এই সাংসদ| সেখানে তিনি লেখেন, `আমাদের প্রগতিশীল প্রধানমন্ত্রীর প্রতি আমার প্রবল আস্থা আছে| কিন্তু, আশ্চর্যের বিষয় হল কোন উপদেষ্টার পরামর্শে তিনি অরুণাচল প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন|’ এই টুইটের মিনিট দুই পরে আরেকটি টুইটে তিনি জানান, `বর্তমানে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন| এহেন অবস্থায় সুপ্রিম কোর্টের রায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গেলে তার জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রীকেই|’ একইসঙ্গে বিরোধী কংগ্রেস যে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাবে তাও বুঝিয়ে দিয়েছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top