News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিত ভেমুলার জন্মদিনে মোমবাতি মিছিল, ফের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে রাহুল
Image

রোহিত ভেমুলার জন্মদিনে মোমবাতি মিছিল, ফের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে রাহুল

হায়দরাবাদ, ৩০ জানুয়ারি (হি.স.): হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে ফের দেখা গেল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে| শনিবার আত্মঘাতী দলিত ছাত্র রোহিত ভেমুলার জন্মদিন ছিল| তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে আয়োজিত মোমবাতি মিছিলে যোগ দিতে হারদরাবাদ এলেন রাহুল| শুক্রবার গভীর রাতে হায়দরাবাদ বিমানবন্দরে আসেন কংগ্রেস সহ-সভাপতি| সেখান থেকে সোজা চলে যান বিশ্ববিদ্যালয়ে| মৃত ছাত্রের প্রতি শ্রদ্ধা জানাতে এই নিয়ে দ্বিতীয়বার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এলেন তিনি| রোহিতের জন্মদিন উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান রাহুল|
সপ্তাহ দুয়েক আগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের গ্লানিতে আত্মঘাতী হন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র রোহিত ভেমুলা| জয়েন্ট অ্যাকশন কমিটি ফর সোশাল জাস্টিস নামক ছাত্র সংগঠনের পক্ষ থেকে শনিবার এই মিছিলের আয়োজন করা হয়েছে|
বিশ্ববিদ্যালয়ে পৌঁছে ছাত্রদের সঙ্গে ক্যাম্পাসেই রাত কাটান রাহুল| রোহিতের স্মারকে শ্রদ্ধা জানিয়ে তাঁর মা ও ভাইয়ের পাশে গিয়ে বসেন তিনি| এদিকে, রাহুল বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)| তাঁকে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতেও বাধা দেওয়া হয়| পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ| পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পি আপ্পারাওয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভও চলছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top