News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে রেগা সম্মেলন ২ ফেব্রুয়ারি, পুরস্কার আনতে যাচ্ছেন গ্রামোন্নয়নমন্ত্রী
Image

দিল্লিতে রেগা সম্মেলন ২ ফেব্রুয়ারি, পুরস্কার আনতে যাচ্ছেন গ্রামোন্নয়নমন্ত্রী

regaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ আগামী ২ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজ্যগুলিকে নিয়ে রেগা সম্মেলন৷ তাতে ত্রিপুরার পক্ষ থেকে কিছু প্রদর্শনীও করা হবে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, ঐ সম্মেলনে বিভিন্ন রাজ্যের রেগা প্রকল্পের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ তিনিও ঐ সম্মেলনে যোগদান করবেন বলে জানিয়েছেন৷
এদিন তিনি জানান, ঐ সম্মেলনে রাজ্য দুটি পুরস্কার লাভ করবে৷ মূলত, সারা দেশে বিভিন্ন রাজ্যের আটটি জেলাকে মডেল জেলা হিসেবে পুরস্কার দেওয়া হবে৷ এর মধ্যে ত্রিপুরার দুইজেলা গোমতী ও ধলাই পুরস্কার পাবে৷ গত আর্থিক বছরে রেগা প্রকল্পে সাফল্যের ভিত্তিতেই এই পুরস্কার দেওয়া হবে বলে গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন৷ এদিন তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যে ৮৪ দিন রেগা প্রকল্পে কাজ হয়েছে৷ যেখানে জাতীয় গড় ৩৭দিন৷ তবে, ৯২দিনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন৷ পাশাপাশি জানিয়েছেন, সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে৷
এদিকে, চলতি অর্থবছরে চাহিদা মোতাবেক অর্থ কেন্দ্র থেকে মিলেছে৷ গ্রামোন্নয়নমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত রেগা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দে ১৩৫৮ কোটি টাকা পেয়েছে রাজ্য৷ মোট ১৪২২ কোটি টাকা পাওয়ার কথা৷ বাকি টাকা চলতি অর্থবছরের শেষের দিকে মিলবে বলে তিনি জানিয়েছেন৷ পাশাপাশি রেগা প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দে তিনি সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top