News Flash

  • Home
  • Uncategorized
  • সংগীত মানবিক মূল্যবোধ জাগাতে সহায়ক ভূমিকা নেয় ঃ জাগরণ সম্পাদক
Image

সংগীত মানবিক মূল্যবোধ জাগাতে সহায়ক ভূমিকা নেয় ঃ জাগরণ সম্পাদক

Geeta Tirthaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ নয়া প্রজন্মকে মানবিকতার বন্ধনে আবদ্ধ করার অন্যতম ক্ষেত্র হল সংগীত চর্চা৷ সংগীত মানবিক মূল্যবোধ জাগ্রত করতে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে৷ শিশুকাল থেকেই প্রতিটি ছেলেমেয়েকে সংসৃকতির প্রতি মনোনিবেশ করানো সুস্থ সংসৃকতি মনোভাবাপন্ন প্রতিটি অভিভাবকের অন্যতম দায়িত্ব৷ বুধবার সন্ধ্যায় সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে গীততীর্থ সংগীত বিদ্যালয়ের ২২তম বার্ষিক সাংসৃকতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী নান্দনিক অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে কথাগুলি বলেন রাজ্যের প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র ‘জাগরণ’ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ তিনি আরো বলেন, আমরা যারা মানবিকতায় বিশ্বাস করি, শিশুকে ভালোবাসি, ফুলকে ভালোবাসি, তারা প্রত্যেকেই সংগীতকেও ভালোবাসি৷ সংগীত শিক্ষা কেন্দ্র গীততীর্থ দীর্ঘ ২২ বছরের পথ চলায় সুরের জগতে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে তাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ [vsw id=”fiHdkD5Zob4″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]গীততীর্থের অধ্যক্ষ প্রাণতোষ কর্মকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাগরণ সম্পাদক বলেন, তিনি আমারও শিক্ষক ছিলেন৷ বার্ধক্যকে সংগীতের মধ্য দিয়ে জয় করে তিনি একজন প্রাণচঞ্চল যুবকের মতোই সংগীতকে নিয়ে এগিয়ে চলেছেন৷ এই বয়সেও একটি সুকল পরিচালনা করার অদম্য ইচ্ছে শক্তি যে তাঁকে জীবনপথে এগিয়ে নিয়ে যাচ্ছে তারও উল্লেখ করেন তিনি৷ এধরনের সংগীত সাধক ও সংগীত গুরুর সংস্পর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে আরো সংগীত প্রতিভায় প্রস্ফুটিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাংসৃকতিক ব্যক্তিত্ব বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলন কলকাতার প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার বলেন, বর্তমানে অপসংসৃকতির যে উদ্যম নৃত্য চলেছে তা থামাতে হবে৷ এধরনের উদ্যম নৃত্য ছোট ছোট ছেলেমেয়েদের বিনাশ করছে, ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে৷ এজন্য অভিভাবকদের দায়ী করেছেন তিনি৷ শিশুমনকে বিনষ্ট করার জন্য অভিভাবকরাই দায়ী৷ মা-বাবাই শিশুদের উপর মারাত্মক অত্যাচার চালাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি৷ শিশুর খেলাধূলা থেকে শুরু করে যাবতীয় আনন্দ উল্লাসকে স্তব্ধ করে শিক্ষার নামে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাই মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠেছে৷ তাতে চরম সর্বনাশ হচ্ছে৷ সে কারণেই শিশুদের শিশুমনকে সঠিকভাবে বিকশিত হতে সাহায্য করার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷
গীততীর্থ সংগীত বিদ্যালয়ের ২২তম দিবসকে স্মরণীয় করে রাখতে এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়৷ অনুষ্ঠান শেষে বিশিষ্ট সাংসৃকতিক ব্যক্তিত্ব রাধাকান্ত সরকার এবং কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী শিবানী দাসকে ‘গীততীর্থ’ সম্মাননা প্রদান করা হয়৷ এছাড়া গত ১৩ ডিসেম্বর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক অগ্ণিকুমার আচার্য, প্রিয়দর্শিনীর কর্ণধার সরজিৎ চৌধুরী, অমিত ভৌমিক৷ গীততীর্থের অধ্যক্ষ প্রাণতোষ কর্মকার স্বাগত ভাষণ দেন৷ অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীতাঞ্জলী পরিবেশিত হয়৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top