News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্য্যাদায় তেলিয়ামুড়ায় পালিত মাস্টারদার জন্মদিন
Image

যথাযোগ্য মর্য্যাদায় তেলিয়ামুড়ায় পালিত মাস্টারদার জন্মদিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জানুয়ারি৷৷ যথাযথ মর্যাদায় তেলিয়ামুড়ায় পালন হয় মাস্টারদা সূর্যসেনের ৮২তম আত্মবলিদান দিবসটি৷ তেলিয়ামুড়া সূর্যসেন মার্কেটের সামনে পালন হয় এই আত্মবলিদান অনুষ্ঠানটি৷ উদ্যোক্তা ছিলেন মাস্টারদা সূর্যসেন অ্যাওয়ার্ড ট্রাস্ট বোর্ড৷ উপস্থিত ছিলেন সমাজসেবী সুধীর সরকার, তেলিয়ামুড়া পুর পরিষদ এর চেয়ারম্যান তথা মাস্টারদা সহ কর্মী স্বর্গীয় সুশীল কুমার দের দ্বিতীয় পুত্র সজল দে, ট্রাস্টের সভাপতি সহ প্রমুখ৷ প্রথমে মাস্টারদার মূর্তিতে মাল্যদান করে সমাজসেবী সুধীর সরকার, এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে টিএমসি চেয়ারম্যান সজল কুমার দে৷ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে৷ এদিনের অনুষ্ঠান তেলিয়ামুড়া মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজন কৃতি ছাত্রকে মাস্টারদা সূর্যসেন স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ট্রাস্টের পক্ষ থেকে৷ মাস্টারদার জীবন নিয়ে আলোচনা করে আমন্ত্রিত অতিথিরা৷
এদিকে, ১৬৪ তম স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তি উপলক্ষ্যে তেলিয়ামুড়াতেও বিভিন্ন কর্মসূচী গ্রহন করে সরকারী বেসরকারী সংস্থা গুলো স্বামীজীর শ্রদ্ধাজ্ঞাপন করেছে৷ স্বামীজীর ১৬৪ তম জন্ম জয়ন্তি উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় তেলিয়ামুড়া মহকুমা ঐতিহ্যবাহী বিদ্যালয় তথা বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তরফে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন৷
মঙ্গলবার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে এক বর্ণাঢ্য টেবলু প্রদশিথ করে৷ এদিনের ট্যাবলুতে অংশ গ্রহন করে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্র-ছাত্রীরা৷ স্বামীজীর জীবনি ও সহ বিভিন্ন আইটেমের বনাঢ্য ট্যাবলুতে দেখানোর চেষ্টা করেন ছাত্র-ছাত্রীরা৷ বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বনাঢ্য টেবলুটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথে প্রদর্শন করে সুকলে ফিরে আসে৷ এদিকে বনাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করে কবি নজরুল বিদ্যাভবনের ছাত্র-ছাত্রীরাও৷ এদিকে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নারায়ন বসাক জানান, স্বামীজির প্রতিশ্রদ্ধা জানানোর জন্যেই ছাত্র-ছাত্রীদের দ্বারা এই প্রদর্শন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top