News Flash

  • Home
  • Uncategorized
  • আর কে নগরে গাড়ি পোড়াল সমাজদ্রোহীরা, এলাকায় চাঞ্চল্য
Image

আর কে নগরে গাড়ি পোড়াল সমাজদ্রোহীরা, এলাকায় চাঞ্চল্য

Car Burnনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ গভীর রাতে আর কে নগর দাস পাড়াতে একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ অনুমান করা হচ্ছে, সমাজদ্রোহীরা গাড়িটিতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে৷ এমনও মনে হচ্ছে, ঐ গাড়িতে করে বে-আইনী সামগ্রী পাচার করা হচ্ছিল৷ পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে গাড়িতে আগুন ধরানো হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৩টে নাগাদ আর কে নগরের দাস পাড়ায় রাস্তার পাশে একটি গাড়িতে আগুন জ্বলছে বলে লক্ষ্য করেন এলাকাবাসী৷ গাড়িটি একটি বসতবাড়ির পাশে দাউ দাউ করে জ্বলছিল৷বাড়ির মালিক ঘটনাটি লক্ষ্য করে ভয়ে চিৎকার শুরু করেন৷ সঙ্গে সঙ্গে এলাকার অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনী ও বোধজংনগর পুলিশকে৷ অভিযোগে জানা গেছে, ফায়ার স্টেশন ঘটনাস্থল থেকে খুব নিকটে হওয়া সত্ত্বেও খবর দেওয়ার এক ঘন্টা পর দমকল কর্মীরা সেখানে পৌঁছান৷ অভিযোগে আরো জানা গেছে, রাতেই বোধজংনগর থানায় খবর দেওয়া হলেও পুলিশ কর্মীরা ভোর নাগাদ ঘটনাস্থলে পৌঁছান৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, দমকল বাহিনী এসে গাড়িটির আগুন নেভান৷ কিন্তু তার আগেই পুরো গাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে৷
অভিযোগ, এই এলাকায় পুলিশের নজরদারির গাফিলতির কারণে সমাজদ্রোহীরা ক্রমাগত অবাদে ঘোরাফেরা করতে পারছে৷ অনুমান করা হচ্ছে, বেআইনী সামগ্রী পাচার করার সময় ধরা পড়ে যাওয়ার ভয়েই নির্জন জায়গা দেখে গাড়িটি ফেলে তাতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে সমাজদ্রোহীরা৷ এই ঘটনায় এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top