News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০ টি নতুন গ্রহের সন্ধান দিল নাসা
Image

১০০ টি নতুন গ্রহের সন্ধান দিল নাসা

NASAনিউ ইয়র্ক, ১০ জানুয়ারি (হি.স.) : গ্রহের সন্ধানে মহাকাশে যান পাঠিয়ে ১০০ টি নতুন গ্রহ খুঁজে বের করল নাসা | গ্রহগুলি প্রত্যেকটি কোনও না কোনও নক্ষত্রের চারপাশে পৃথিবীর মধ্যে ঘুরছে বলে জানা গিয়েছে | তাদের মধ্যে একেকটির চরিত্র একেক রকম | সেগুলো সম্পর্কে বহু তথ্য উঠে এল নাসার মিশন কেপলারে|
নাসার রিপোর্ট অনুযায়ী, একাধিক নতুন গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে যারা সৌরজগতের মত কোনও সিস্টেমে ঘুরছে| কয়েকটি গ্রহ নক্ষত্রদের থেকেও উজ্জ্বল আর উত্তপ্ত| এমন একটি সিস্টেমের সন্ধান পাওয়া গিয়েছে যেখানে পৃথিবীর থেকে বড় তিনি গ্রহ রয়েছে| হেডেস নক্ষত্রের চারপাশে ঘুরছে তারা | এটি সৌরজগতের সবথেকে কাছের একটি নক্ষত্র জগত বলে জানা যায় | এছাড়াও ২৩৪ টি গ্রহের অনুমান পাওয়া গিয়েছে | যেগুলি এখনও নিশ্চিত করা বাকি|
নাসার আমেস রিসার্চ সেন্টারের বিজ্ঞানী টম বার্সলে জানান, তাঁরা নক্ষত্রের সন্ধানে বেশি জোর দিচ্ছেন| আকারে বড়, বেশি উজ্জ্বল আর পৃথিবীর কাছে রয়েছে এমন নক্ষত্র খুঁজে বের করা হচ্ছে| তিনি আরও বলেন, পৃথিবী থেকে নজর রাখা যায় এমন নক্ষত্র জগত খুঁজে বের করা মহাকাশ বিজ্ঞানীদের উদ্দেশ্য| পৃথিবীর মত দেখতে গ্রহ কত রয়েছে, তা জানতেই অভিযান শুরু হয় কেপলারের| ২০০৯ থেকে ২০১৩-র মধ্যে ১০০০ টি নতুন গ্রহের সন্ধান দেয় কেপলার| ২০১৪তে এটি ৭০ দিন নেপচুনের আশেপাশে ঘুরেছে| বরফে ঢাকা আর প্রবল বাতাসযুক্ত এই গ্রহকে প্রত্যক্ষ করেছে| আবার যার কোনও নক্ষত্র নেই এমন গ্রহও দেখেছে|
কেপলারের বেশ কয়েকটি আকর্ষণীয় আবিষ্কারের মধ্যে একটি হল, যখন একটি পাথুরে বস্তু ভেঙে দু’টুকরো হয়ে মহাশূন্যে ঘুর পাক খেতে দেখা যায় | একটি সাদা নক্ষত্রের চারপাশে তারা ঘোরে | এছাড়া একটি গ্রহকে দুটি নক্ষত্রের চারপাশে ঘুরতে দেখা গিয়েছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top