News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে সুকটি থামিয়ে যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের ব্যর্থ চেষ্টা, গণধোলাইয়ে গুরুতর যুবক
Image

খোয়াইয়ে সুকটি থামিয়ে যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের ব্যর্থ চেষ্টা, গণধোলাইয়ে গুরুতর যুবক

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ জানুয়ারি ৷৷ তিন যুবক মিলে এক সরকারী চাকুরীজীবি উপজাতি যুবতীকে রাস্তা থেকে বদ উদ্দেশ্যে তুলে নেওয়ার প্রচেষ্টায় খোয়াই থানাধীন লালটিলা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়৷ আর এই ক্ষোভের কারণে স্থানীয় মানুষ৷ তিন যুবককে পিছু ধাওয়া করে একজনকে ধরে প্রবল উত্তম মধ্যম দেয়৷ বাকী দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়৷ ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় লালটিলা এলাকায়৷ পুলিশ সূত্রের খবরে জানা যায় এক সাব জোনাল অফিসের সরকারী কর্মচারী উপজাতি যুবতী একটি সুকটি করে লালটিলা রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল৷ রাস্তায় তিন বখাটে যুবক যুবতীর পথ আটকে যুবতীটিকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল৷ এই ঘটনা দেখে পেছন থেকে আসা এক বাইক আরোহী ঐ ঘটনার প্রতিবাদ জানানয়৷ পরে ঘটনা স্থলে আসে আরও কিছু যুবক৷ যুবকরা ঐ তিন বখাটে যুবকদের পিছু ধাওয়া করলে দুই যুবক দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় হরেকৃষ্ণ মালাকার নামে ৩২ বছরের এক যুবক৷ তার বাড়ীও ঐ লালটিলা গ্রামেই৷ উত্তেজিত যুবকরা হরেকৃষ্ণকে ধরে প্রবল উত্তম মধ্যম দিলে সে রক্তাত অবস্থায় রাস্তায়ই জ্ঞান হারায়৷ পরে পুলিশ এসে জখম হরেকৃষ্ণকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে জিবিতে পাঠায়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top