নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ জানুয়ারি ৷৷ তিন যুবক মিলে এক সরকারী চাকুরীজীবি উপজাতি যুবতীকে রাস্তা থেকে বদ উদ্দেশ্যে তুলে নেওয়ার প্রচেষ্টায় খোয়াই থানাধীন লালটিলা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়৷ আর এই ক্ষোভের কারণে স্থানীয় মানুষ৷ তিন যুবককে পিছু ধাওয়া করে একজনকে ধরে প্রবল উত্তম মধ্যম দেয়৷ বাকী দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়৷ ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় লালটিলা এলাকায়৷ পুলিশ সূত্রের খবরে জানা যায় এক সাব জোনাল অফিসের সরকারী কর্মচারী উপজাতি যুবতী একটি সুকটি করে লালটিলা রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল৷ রাস্তায় তিন বখাটে যুবক যুবতীর পথ আটকে যুবতীটিকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল৷ এই ঘটনা দেখে পেছন থেকে আসা এক বাইক আরোহী ঐ ঘটনার প্রতিবাদ জানানয়৷ পরে ঘটনা স্থলে আসে আরও কিছু যুবক৷ যুবকরা ঐ তিন বখাটে যুবকদের পিছু ধাওয়া করলে দুই যুবক দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় হরেকৃষ্ণ মালাকার নামে ৩২ বছরের এক যুবক৷ তার বাড়ীও ঐ লালটিলা গ্রামেই৷ উত্তেজিত যুবকরা হরেকৃষ্ণকে ধরে প্রবল উত্তম মধ্যম দিলে সে রক্তাত অবস্থায় রাস্তায়ই জ্ঞান হারায়৷ পরে পুলিশ এসে জখম হরেকৃষ্ণকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে জিবিতে পাঠায়৷
খোয়াইয়ে সুকটি থামিয়ে যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের ব্যর্থ চেষ্টা, গণধোলাইয়ে গুরুতর যুবক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















