News Flash

  • Home
  • দেশ
  • ভোট দিলেন যোগী আদিত্যনাথ, বললেন ৪ জুন ফের মোদী সরকার গঠিত হবে
Image

ভোট দিলেন যোগী আদিত্যনাথ, বললেন ৪ জুন ফের মোদী সরকার গঠিত হবে

গোরক্ষপুর, ১ জুন (হি.স.): গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে গোরক্ষপুরের গোরক্ষনাথে একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট দেওয়ার পর যোগী বলেছেন, “আমি আশাবাদী, ৪ জুন ফের মোদী সরকার গঠিত হবে।”

গোরক্ষপুর আসনে বিজেপি প্রার্থী হলেন রবি কিশান, সমাজবাদী পার্টির কাজল নিষাদ ও বহুজন সমাজ পার্টির জাভেদ আশরাফ। এই আসনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন ভোট দেওয়ার পর বলেছেন, “এটাই গণতন্ত্রের উৎসব। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরেছে, ভোটাররা দারুণ উৎসাহ দেখিয়েছেন, যাঁরা ভোট দিতে এসেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সমগ্র দেশে আমরা যে সমর্থন পাচ্ছি, তা দেখে বলতে পারি ৪ জুন ফলাফল আসবে, যে দল যুব সমাজ ও দেশের জন্য কাজ করেছে তাঁরা সফল হবে…আমাদের বিশ্বাস, ৪ জুন ফের মোদী সরকার গঠন হবে।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top