News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু পৌঁছলেন রায়পুরে
Image

রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু পৌঁছলেন রায়পুরে

রায়পুর, ১৫ জুলাই ( হি.স.) : রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু শুক্রবার সকালে রায়পুরে পৌঁছেছেন। দ্রৌপদী মুর্মুকে বিমানবন্দরে ঢোল ও ছত্তিশগড় পান্থি নাচের মাধ্যমে স্বাগত জানানো হয়। এদিন তিনি বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন । জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে) মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে।

কেন্দ্রীয় উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী রেণুকা সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, রাজ্য সভাপতি বিষ্ণুদেব সাই, বিরোধী দলের নেতা ধর্মলাল কৌশিক, প্রাক্তন মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল সহ বিজেপি কর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী পোশাক পরে মুর্মুকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছিলেন বিজেপির বহু মহিলা নেতা। মুর্মু বিমানবন্দর থেকে সরাসরি ক্যানাল রোডে পৌঁছে সেখানে রানি দুর্গাবতীর মূর্তির পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তিনি ব্যাবিলন ইন্টারন্যাশনাল হোটেলে চলে যান। যেখানে ছত্তিশগড়ের সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন মুর্মু। এর পর ভোপাল চলে যাবেন দ্রৌপদী মুর্মু।

এদিকে, জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে) রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে। পার্টি সুপ্রিমো ডঃ রেনু জোগি, রাজ্য সভাপতি অমিত জোগি, আইনসভা দলের নেতা বিধায়ক ধর্মজিৎ সিং এবং বিধায়ক প্রমোদ শর্মা হোটেলে পৌঁছে মুর্মুকে তাদের সমর্থন জানান।

Releated Posts

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top