News Flash

  • Home
  • প্রধান খবর
  • চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক
Image

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো (ডিপোর্ট) করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিদেশ মন্ত্রক (এমইএ)।

সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩,৫৬৭।

তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ ও ডিপোর্টেশন সংক্রান্ত বিষয়ে ভারত নিয়মিত সমন্বয় বজায় রাখে। কোনও ব্যক্তিকে ভারতীয় নাগরিক বলে দাবি করে ফেরত পাঠানোর প্রস্তাব এলে প্রথমে তার পরিচয় ও জাতীয়তা নিয়ে বিস্তারিত যাচাই করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি যে ভারতীয় নাগরিক, তা নিশ্চিত হওয়ার পরই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিদেশ মন্ত্রক পুনরায় স্পষ্ট করেছে যে, ভারত অবৈধ অভিবাসনের বিরোধী এবং সবসময় বৈধ অভিবাসন ব্যবস্থাকেই উৎসাহিত করে। জয়সওয়াল বলেন, কোনও ব্যক্তি যদি কোনও দেশে বৈধভাবে বসবাসের অনুমতি না পান এবং তাকে ভারতীয় নাগরিক হিসেবে ফেরত পাঠানোর দাবি ওঠে, তবে ভারত সরকার নথিপত্র যাচাই ও জাতীয়তা নিশ্চিত করার পরই তাকে গ্রহণ করে। যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশনের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার জন্য ১ লক্ষ মার্কিন ডলার ফি আরোপের সিদ্ধান্তকে সমর্থন করে। যদিও এক ফেডারেল বিচারক এই নীতিকে বেআইনি কর হিসেবে আখ্যা দিয়ে তা বাতিল করেন, হোয়াইট হাউস জানিয়েছে তারা ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত যে কোনও শ্রেণির বিদেশির প্রবেশ সীমিত করার আইনি ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে এবং তিনি সেই ক্ষমতাই প্রয়োগ করেছেন। বহু বছর ধরে এইচ-১বি কর্মসূচির অপব্যবহার হয়েছে। তা বন্ধ করতেই প্রশাসন পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত আগে প্রায় একই ধরনের একটি নির্দেশ বহাল রেখেছিল। তাই আপিলে এই সিদ্ধান্তও পাল্টে যাবে বলে প্রশাসন আশাবাদী।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top