News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই
Image

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ৬৮২.২৩৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শুক্রবার প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

এর আগের সপ্তাহে, অর্থাৎ ১৭ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ১.০৮ বিলিয়ন ডলার বেড়ে ৬৭৬.২৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। ফলে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকল।

আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের স্বর্ণভাণ্ডারের মূল্য ১.৩০৮ বিলিয়ন ডলার বেড়ে ১০৩.০৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রা সম্পদ (ফরেন কারেন্সি অ্যাসেটস), যা মোট রিজার্ভের সবচেয়ে বড় অংশ, ৪.৮৭৩ বিলিয়ন ডলার বেড়ে ৫৫৫.৯২৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

ডলার হিসাবে হিসাব করা এই বৈদেশিক মুদ্রা সম্পদের মধ্যে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার মূল্যবৃদ্ধি বা মূল্যহ্রাসের প্রভাবও অন্তর্ভুক্ত থাকে।

তবে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ৫৩ মিলিয়ন ডলার কমে ১৮.৬১৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরবিআইয়ের সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরুতে বৈশ্বিক অনিশ্চয়তার কারণে যে চাপ তৈরি হয়েছিল, তা কাটিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আবারও শক্তিশালী অবস্থানে ফিরছে।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ ৭২৮.৪৯৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। পরে পশ্চিম এশিয়ার উত্তেজনা বৃদ্ধির জেরে টাকার উপর চাপ তৈরি হলে আরবিআই বৈদেশিক মুদ্রার বাজারে ডলার বিক্রি করে হস্তক্ষেপ করে। এর ফলে পরবর্তী কয়েক সপ্তাহে রিজার্ভের পরিমাণ কিছুটা কমে যায়।

আরবিআই বরাবরই জানিয়ে এসেছে, বৈদেশিক মুদ্রার বাজারে অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল বাজার পরিস্থিতি বজায় রাখতেই তারা প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করে, কোনও নির্দিষ্ট বিনিময় হার লক্ষ্য করে নয়।

অর্থনীতিবিদদের মতে, শক্তিশালী বৈদেশিক মুদ্রার ভাণ্ডার দেশের আমদানি ব্যয় মেটানো, বিদেশি ঋণ পরিশোধ এবং বৈশ্বিক আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করে।

Releated Posts

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026

বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, তদন্তে এসটিএফ

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি জনবহুল এলাকা…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

Leave a Reply

Scroll to Top