News Flash

  • Home
  • Uncategorized
  • Blood-stained bikes recovered : রক্ত মাখা বাইক উদ্ধার, হদিশ নেই নিখোঁজ যুবকের
Image

Blood-stained bikes recovered : রক্ত মাখা বাইক উদ্ধার, হদিশ নেই নিখোঁজ যুবকের

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ অক্টোবর৷৷ কলমচৌড়া থানাধীন বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ণ এলাকার জঙ্গল থেকে রক্তমাখা বাইক উদ্ধার করেছে পুলিশ৷ ব্যক্তি নিখোঁজ নোটন দাসের বলে জানা গেছে৷ গত তিনদিন ধরে নোটন দাস নিখোঁজ৷ রক্তমাখা বাইক উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তিনদিন ধরে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত বাইক উদ্ধার৷ঘটনা কলমচৌড়া থানাধীন বক্সনগর ফরেষ্ট অফিস সংলগ্ণ গভীর জঙ্গলে৷


বাইক আরোহীর নাম নোটন দাস(৩২)৷ বাড়ি বিশালগড় থানাধীন দুর্গানগর শিবনগর এলাকায়৷বাইক উদ্ধারকৃত স্থান এলাকার গভীর জঙ্গলে তল্লাসী চালাচ্ছে কলমচৌড়া থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায়,লোটন পেশায় ফার্নিচারের কাজ করে৷ তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোন ঘটনা ধন্ধে পড়েছে পুলিশ৷ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়৷ পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রাখলেও সংবাদ থাকার সময় পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পায়নি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে উদ্বেগ ও উৎকণ ক্রমশ বাড়ছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে হয়তোবা তাকে খুন করে বাইক দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে খুনিরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top