News Flash

  • Home
  • Uncategorized
  • Farmers rally in Agartala : উত্তরপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল কৃষক সভার
Image

Farmers rally in Agartala : উত্তরপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ সারা ভারত কিষান সভা রাজ্য কমিটির উদ্যোগে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করা হয়৷ সারা ভারত কিষান সভা রাজ্য কমিটি মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে থেকে তিন দফা দাবির ভিত্তিতে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে৷ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরয়েন্ট চৌমুহনীতে এসে সমবেত হয়৷ সেখানে জমায়েত স্থলে বক্তব্য রাখেন,সারা ভারত কিষান সভার রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা সহ অন্যান্যরা৷


রাজ্য কমিটির সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে৷ এভাবে এর ষড়যন্ত্র করে দমন-পীড়ন চালিয়ে কৃষক আন্দোলন কোন ভাবেই স্তব্ধ করা যাবে না বলে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন৷ কেন্দ্রীয় সরকারের এই নীতির ফলে কৃষক আন্দোলন আরো চাঙ্গা হবে বলে তিনি মনে করেন৷ কৃষকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলনে বহাল থাকবে বলেও তিনি জানিয়েছেন৷


উত্তর প্রদেশের লখিনপুরে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি৷ এই ঘটনার সঙ্গে জড়িত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পুত্রের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ ঘটনার দায় স্বীকার করেকেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বরখাস্ত দাবি করেছেন অঘোর দেববর্মা৷
বিক্ষোভ মিছিল ও সভা থেকে আসন্ন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানানো হয়েছে৷ প্রতিবাদ বিক্ষোভ সভায় সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top