News Flash

  • Home
  • Uncategorized
  • চালু হচ্ছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাস, আজ হল ভূমি পূজন
Image

চালু হচ্ছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাস, আজ হল ভূমি পূজন

আগরতলা, ২৫ অক্টোবর (হি. স.) : ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাস রাজ্যে চালু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আগরতলার সন্নিকটে শ্রীনগরে বরাদ্দ জমিতে এই ইউনিভার্সিটিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি পূজন হয়েছে। এদিকে, আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সচিবালয়ে গুজরাটস্থিত ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য্য ড. জে এম ভ্যাস -এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় উপাচার্য ড. জে এম ভ্যাস মুখ্যমন্ত্রী শ্রীদেবের হাতে স্মারক উপহার স্বরূপ সর্দার বল্লবভাই প্যাটেলের একটি প্রতিমূর্তি তুলে দেন।


সাক্ষাৎকারকালে ড. জে এম ভ্যাস জানান, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাসটি বর্তমানে বুদ্ধমন্দিরস্থিত পুরানো বি এড কলেজের বিল্ডিং-এ অস্থায়ীভাবে চালু হবে। ইতিমধ্যে এই ইউনিভার্সিটিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য আগরতলার সন্নিকটে শ্রীনগরে জমি বরাদ্দ করা হয়েছে। ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাসের জন্য প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ওই সময় শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির গান্ধীনগর ক্যাম্পাসের ডিরেক্টর ড. এস ও জুনারে, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির এক্সিকিউটিভ রেজিস্ট্রার ড. সি ডি জাদেজা উপস্থিত ছিলেন।


সম্ভবত, আগামী নভেম্বরের অন্তিম সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাসের উদ্বোধন করবেন। ইতিমধ্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে। ২০২১-২২ শিক্ষা বর্ষ থেকেই ত্রিপুরায় ওই ইউনিভার্সিটিতে পঠন-পাঠন শুরু হয়ে যাচ্ছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top