News Flash

  • Home
  • Uncategorized
  • খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, মুখে কুলুপ পরিবারের
Image

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, মুখে কুলুপ পরিবারের

ঢাকা, ২৫ অক্টোবর (হি.স) : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সূত্রের খবর, খালেদা জিয়ার অবস্থা অবনতি হচ্ছে। শারীরিক নানা সমস্যায় এমনিতেই ভুগছিলেন তিনি। পাশাপাশি, আরও নতুন উপসর্গ দেখা দিয়েছে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি তিনি। বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিত্‍সা চলছে তাঁর। খালেদা বেগমকে দেখতে গতকালই দেশে এসেছেন তাঁর পুত্রবধূ শর্মিলা রহমান। এসেই হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। সূত্রের তরফে জানা গেছে, আজ বিকেলে গুলশানে একটি সাংবাদিক বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানানো হবে। খালেদা জিয়া, বহুদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানান জটিল রোগে ভুগছিলেন। এরমধ্যেই তিনি করোনা আক্রান্তও হন। গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট জনিত কারণে দুইমাস সিসিইউতে চিকিত্‍সাধীন ছিলেন। তবে আবারও গত ১২ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতি মামলায় নাম জড়ানোয় জেল হয় তাঁর। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি জেলে গেলেও করোনার কারণে শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় পরিবারের তরফে। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার এব্যাপারে কোনও কথা জানায়নি

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top