ঢাকা, ২৫ অক্টোবর (হি.স) : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সূত্রের খবর, খালেদা জিয়ার অবস্থা অবনতি হচ্ছে। শারীরিক নানা সমস্যায় এমনিতেই ভুগছিলেন তিনি। পাশাপাশি, আরও নতুন উপসর্গ দেখা দিয়েছে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি তিনি। বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিত্সা চলছে তাঁর। খালেদা বেগমকে দেখতে গতকালই দেশে এসেছেন তাঁর পুত্রবধূ শর্মিলা রহমান। এসেই হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। সূত্রের তরফে জানা গেছে, আজ বিকেলে গুলশানে একটি সাংবাদিক বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানানো হবে। খালেদা জিয়া, বহুদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানান জটিল রোগে ভুগছিলেন। এরমধ্যেই তিনি করোনা আক্রান্তও হন। গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট জনিত কারণে দুইমাস সিসিইউতে চিকিত্সাধীন ছিলেন। তবে আবারও গত ১২ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতি মামলায় নাম জড়ানোয় জেল হয় তাঁর। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি জেলে গেলেও করোনার কারণে শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় পরিবারের তরফে। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার এব্যাপারে কোনও কথা জানায়নি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, মুখে কুলুপ পরিবারের
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















