News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই মেদিনীপুরে লোকাল ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি
Image

দুই মেদিনীপুরে লোকাল ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : দুই মেদিনীপুরে লোকাল ট্রেন চালুর দাবিতে দেওয়া হল স্মারকলিপি। এসইউসি সমর্থিত নাগরিক প্রতিরোধ মঞ্চ এটি দেয়। সোমবার হলদিয়া, দুর্গাচক, তমলুক-সহ বিভিন্ন স্টেশন ম্যানেজারদের ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে হাওড়া-খড়্গপুর, হাওড়া-মেদিনীপুর বা পাঁশকুড়া ও হলদিয়া রুটে দ্রুত লোকাল ট্রেন চালু করার দাবি জানানো হয়।

পূর্ব রেল বিভিন্ন রুটে লোকাল চালু করলেও দক্ষিণ-পূর্ব রেল কেন লোকাল চালু করছে না, সেই বিষয়েও জানতে চাওয়া হয়। এই রুটে লোকাল চালু না হওয়ায় দুই জেলার পান, ফুল ও সব্জি চাষিরা সমস্যায় পড়েছেন। শ্রমিক, কর্মচারী ও নিত্যযাত্রীদেরও সমস্যা হচ্ছে। লোকাল ট্রেন না চলায় বহু মানুষ কাজ হারিয়েছেন। সূত্রের খবর, লোকাল চালুর দাবিতে এদিন খড়্গপুরে ডিআরএমের কাছেও সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়। এদিন সকাল থেকে হলদিয়ার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ কর্মসূচি হয়। হলদিয়ায় নাগরিক প্রতিরোধ মঞ্চের তরফে উপস্থিত ছিলেন নারায়ণ প্রামানিক, দীপক ওঝা-সহ প্রমুখরা

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top