News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ কান্ডে কলকাতা-সহ রাজ্যের ১৮টি স্থানে বিজেপি-র প্রতিবাদ মিছিল
Image

বাংলাদেশ কান্ডে কলকাতা-সহ রাজ্যের ১৮টি স্থানে বিজেপি-র প্রতিবাদ মিছিল

কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : বাংলাদেশ কান্ডে সোমবার কলকাতা-সহ রাজ্যের ১৮টি স্থানে বিজেপি-র প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলের চারটি ছবি দিয়ে বারাসতের বিজেপি লিখেছে, “বাংলাদেশে মা দূর্গা, মন্দির ও হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে বারাসাত সাংগঠনিক জেলার অশোকনগরে প্রতিবাদ মিছিল। নিরীহ হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক!“

উত্তর কলকাতায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দলের রাজ্য সহ সভাপতি রীতেশ তিওয়ারির নেতৃত্বে, দক্ষিণ কলকাতায় মিছিল হবে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে গোলপার্ক। আলিপুরদুয়ারে দলের জেলা অফিস থেকে মিছিলে থাকার কথা বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গার। দক্ষিণ নদিয়ায় চাকদহ চৌরাস্তার এবং রাণাঘাটের মিছিলে ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। ওই জেলায় শান্তিপুর গ্রামিণেও মিছিল হয়। বাঁকুড়ায় নতুনগঞ্জ বড় রথতলার মিছিলে অংশ নেন দলের তিন বিধায়ক নীলাদ্রি শেখর ডানা, সত্যনারায়ণ মুখার্জি ও চন্দনা বাউড়ি। উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বারাকপুর, হাওড়া গ্রামীণ প্রভৃতি অঞ্চলে দলের জেলা অফিস থেকেও এ দিন বার হয় মিছিল। হুগলির মিছিলে ছিলেন দলের রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী ও সম্পাদক দীপাঞ্জন গুহ। বর্ধমানের মিছিলে ছিলেন রাজু ব্যানার্জী। সল্ট লেকে করুণাময়ীয়ের মিছিলে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। হিন্দুস্থান সমাচার/ অশোক

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top