News Flash

  • Home
  • দিনের খবর
  • Housewife has been missing : ১৭ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশও
Image

Housewife has been missing : ১৭ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশও

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ অক্টোবর৷৷ স্বামীর অনুপস্থিতিতে বাড়ি থেকে নিখোঁজ চল্লিশ বর্ষীয়া স্ত্রী৷ নিখোঁজ স্ত্রীর নাম রিতা দে৷ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের৷ ঘটনা চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি এলাকায়৷ দুশ্চিন্তায় গোটা পরিবার৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের স্টেশন পাড়ার বাসিন্দা বিভাস দে ওরফে মনু পিতা অভিনাশ দে কর্ম সূত্রে খোয়াই থাকেন৷ স্টেশন রোডের বাড়িতে স্ত্রী রিতা দে ও এক ছেলে থাকতো৷অপর দুই ছেলে কর্মসূত্রে বেঙ্গালুরু ও অন্য জায়গায় বসবাস করে৷গত পহেলা অক্টোবর গৃহস্থ বিভাস দের স্ত্রী রিতা দে ও মেজো ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়৷


মূলত মায়ের কাছে টাকা চাইতে গিয়েই মা ছেলের মধ্যে সমস্যা দেখা দেয়৷এরপর থেকে গৃহস্থ বিভাস দে স্ত্রী ও ছেলের সাথে কোনধরনের যোগাযোগ করতে পারেননি৷ পরবর্তীতে বাড়ি ফিরে দেখতে পান বাড়িতে স্ত্রী নেই৷ পরবর্তীতে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন পহেলা অক্টোবর বিকেলবেলা দোকানে যাওয়ার নাম করে বেরিয়ে গেলে আর ঘরে ফিরে আসেননি স্ত্রী রিতা৷ তারপর স্বামী বিভাস দে চুরাইবাড়ি থানায় একটি নিখোঁজের ডাইরি রুজু করেন৷আজ প্রায় সতের দিন অতিক্রান্ত হলেও নিখোঁজ স্ত্রীর কোন ধরনের সন্ধান পাননি স্বামী৷
এদিকে গৃহস্থ বিভাস দে ওরফে মনু জানান, তার তিন ছেলের ঋণের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন৷কারণে অকারণে টাকা চেয়ে সংসারে যন্ত্রণা চালাত তিন ছেলে৷ বর্তমানে যদিও ছোট ছেলে কর্মসূচি ব্যাঙ্গালোর ও বড় ছেলে বিয়ে করে অন্যত্র থাকে৷ কিন্তু মেজো ছেলে বাড়িতে থেকে উৎপাত করতো৷পহেলা অক্টোবর টাকা চেয়ে বাকবিতণ্ডা হয় এমনকি ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায় মেজো ছেলে বলে জানান গৃহস্থ বিভাস দে৷ তিনি আরো জানান,পহেলা অক্টোবর বিকেল থেকে আর স্ত্রীর সাথে কোন ধরনের যোগাযোগ হয়নি৷ গৃহস্থ বিভাস দের অভিযোগ, স্ত্রী রিতা দে কে প্রলোভন দেখিয়ে গ্রামের জনৈক এক ব্যক্তি ধর্মনগর শহরের একটি বাড়িতে পরিচারিকার কাজে লাগিয়েছে৷তাই স্ত্রীর সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন স্বামী৷

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top