News Flash

  • Home
  • Uncategorized
  • গৌতম দাশের প্রয়াণে স্মরণসভা
Image

গৌতম দাশের প্রয়াণে স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর ।। সিপিআইএমের প্রয়াত রাজ্য সম্পাদক গৌতম দাশের স্মরণে ধলাই জেলা কার্যালয়ে শুক্রবার এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএমের প্রাক্তন রাজ্য সম্পাদক গৌতম দাশের স্মরণে ধলাই জেলা অফিসে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। গৌতম দাশ ছাত্র জীবন থেকেই বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করে গেছেন তিনি। লেখালেখির জগতের সঙ্গে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁর অকাল প্রয়াণে পার্টির বড় ক্ষতি হয়েছে বলে জিতেন্দ্র বাবু উল্লেখ করেন।


তাঁর অপূরণীয় কাজ পূরণ করার জন্য পার্টির সকল স্তরের নেতা কর্মী সমর্থকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পার্টির নীতি আদর্শ সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন সিপিএম হল বিজ্ঞান ভিত্তিক দল। বিজ্ঞান ও যুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দল গঠিত হয়েছে এবং কাজ করে চলেছে। মার্কসবাদ লেলিনবাদ বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও তিনি উল্লেখ করেন। রাজ্যে সিপিআইএমের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।


এদিন ধলাই জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হলো পার্টির নবনির্বাচিত রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে। গৌতম দাশের অকাল প্রয়াণের পর জীতেন্দ্র চৌধুরী তাঁর স্থলাভিষিক্ত হন। এ দিন তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করেন পার্টি ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, মহকুমা সম্পাদক বিজন পাল সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top