News Flash

  • Home
  • Uncategorized
  • Spot round for college admission : কলেজে ভর্তির জন্য স্পট রাউন্ডে ১১৪০৮টি আবেদন জমা পড়েছে : শিক্ষা মন্ত্রী
Image

Spot round for college admission : কলেজে ভর্তির জন্য স্পট রাউন্ডে ১১৪০৮টি আবেদন জমা পড়েছে : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ৫ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় ২২টি ডিগ্রী কলেজে ভর্তির জন্য স্পট রাউন্ডে ১১৪০৮টি আবেদন জমা পড়েছে। আগামীকাল মেধা তালিকা প্রকাশিত হবে। তবে, ইতিপূর্বে কলেজে ভর্তি হয়েছেন, অথচ পছন্দ মতো সাবজেক্ট এবং কলেজ না পাওয়ায় যারা পুণরায় আবেদন করেছেন তাদের নাম ওই তালিকা থেকে বাদ যাবে।


এ-বিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরায় সাধারণ ডিগ্রী কলেজে ভর্তির জন্য এক জনও বাদ যাবে না। সকলে ভর্তির সুযোগ পাবে। তিনি বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত ২২টি ডিগ্রী কলেজে তিন রাউন্ডে ১৪৬২৫ জন ভর্তি হয়েছেন। অথচ শিক্ষা দফতর ২২১৮৩ জন ভর্তির জন্য বরাদ্দ করেছিল।


তিনি বলেন, অনেকে এখনো কলেজে ভর্তি হতে পারেননি। তাই, স্পট রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, ৪ ও ৫ অক্টোবর ত্রিপুরায় সমস্ত সাধারণ ডিগ্রী কলেজে স্পট রাউন্ড হয়েছে। তাতে, ভর্তির জন্য ১১৪০৮টি আবেদন জমা পড়েছে। আগামীকাল মেধা তালিকা প্রকাশিত হবে। ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।


তাঁর কথায়, এখনো কোন কলেজে ভর্তির সুযোগ পাননি এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আবেদন করতে ব্যর্থ হয়েছেন তাদের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, স্পট রাউন্ডে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে কলেজ কিংবা সাবজেক্ট পরিবর্তন করতে পারবে ছাত্রছাত্রীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top