News Flash

  • Home
  • Uncategorized
  • দুপুরেই নামল আঁধার,কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
Image

দুপুরেই নামল আঁধার,কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায়।
দক্ষিণবঙ্গে সে অর্থে ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। মুর্শিদাবাদ, বীরভূমে দু’ এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের। সঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top