News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়নদের হাতে শিলচরে চালু ‘প্রজ্ঞান সেবা যোজনা’
Image

সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়নদের হাতে শিলচরে চালু ‘প্রজ্ঞান সেবা যোজনা’

শিলচর (অসম), ৫ অক্টোবর (হি.স.) : স্থানীয় সাংসদ ডা. রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে শিলচরে চালু হল ‘প্রজ্ঞান সেবা যোজনা’। সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা নিয়ে কোচিং প্রদান এই যোজনার মূল লক্ষ্য। এর মাধ্যমে চাকরির নিয়োগ পরীক্ষা সম্পর্কিত কোচিং প্রদান করা হয়।
বরাক উপত্যকায় প্রথম এমন যোজনা শুরু হয়েছিল কাছাড় জেলার লক্ষ্মীপুরে। বিধায়ক কৌশিক রাইয়ের প্রচেষ্টায় এই যোজনায় বর্তমানে অনলাইনে এবং অফলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের শারীরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে এর মাধ্যমে।

আজ মঙ্গলবার শিলচরে এই যোজনার উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব, এপিডিসিএল-এর বোর্ড অব ডিরেক্টর নিত্যভূষণ দে, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রজ্ঞান সেবা যোজনা সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন টিআইইএম-এর ডিরেক্টর সৌমেন দাস। এই যোজনার অধীনে শিলচর ও কাটিগড়ার শিক্ষিত বেকার যুবক যুবতী অনলাইন এবং অফলাইনে কোচিং নিতে পারবেন।‌ দীর্ঘদিন ধরে শিলচরে এমন যোজনা চালু করার স্বপ্ন দেখছিলেন কাছাড় জেলা বিজেপি সম্পাদক রাজেশ কুমার দাস। মূলত তাঁর উদ্যোগেই এই যোজনা শুরু হয়েছে শিলচরে।

রাজেশ দাস বলেন, শীঘ্রই রাজ্যে এক লক্ষ সরকারি বিভিন্ন দফতরে নিযুক্তি হবে। সরকারি নিয়োগ পরীক্ষায় যাতে এই উপত্যকার শিক্ষিত যুবক যুবতী বেশি করে সাফল্য পেতে পারেন, সেজন্য চালু করা হয়েছে ‘প্রজ্ঞান সেবা যোজনা’

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top