News Flash

  • Home
  • Uncategorized
  • লখিমপুরের ঘটনায় সিবিআই চেয়ে যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণের

লখিমপুরের ঘটনায় সিবিআই চেয়ে যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণের

লখনউ, ৪ অক্টোবর (হি.স) :লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুনের ধারায় মামলা করা উচিত বলে জানালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে লখিমপুর খেরির ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন বরুণ।
যোগীকে লেখা চিঠিতে নিহত কৃষকদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনবারের বিজেপি সাংসদ৷ তিনি লেখেন, প্রতিবাদী কৃষকদের সঙ্গে সংযম ও ধৈর্য দেখিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কেবলমাত্র গান্ধীর দেখানো পথে গণতান্ত্রিকভাবে এবং আইনের শাসনের মধ্যে থেকে সংবেদনশীলতার সঙ্গে কৃষকদের প্রতি নরম ব্যবহার করতে হবে। কিন্তু যা ঘটেছে তা হৃদয়বিদারক। ওই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে করেন বরুণ। সেই সঙ্গে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top