News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সুরক্ষা কর্মীরা পেলেন বসার স্থান ও পৃথক শৌচালয়, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ৬২ জন সুরক্ষা কর্মীর
Image

মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সুরক্ষা কর্মীরা পেলেন বসার স্থান ও পৃথক শৌচালয়, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ৬২ জন সুরক্ষা কর্মীর

আগরতলা, ১ অক্টোবর (হি. স.) : মানবিক দৃষ্টিকোণ থেকে দীর্ঘ দিনের সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা কর্মীদের জন্য বসার স্থান এবং শৌচালয় গড়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই দয়ালু উদ্যোগে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৬২ জন সুরক্ষা কর্মী।
প্রসঙ্গত, প্রটোকল মেনে মুখ্যমন্ত্রী বিশেষ শ্রেনীর নিরাপত্তা পান। অতীতেও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা সেই নিরাপত্তা পেয়েছেন। মূলত, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং এসকর্ট ব্যবস্থায় প্রচুর সুরক্ষা কর্মী নিয়োজিত থাকেন। তাঁদের ২৪ ঘন্টা সেবারত থাকতে হয়। কিন্ত, তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে অতীতে কোন মুখ্যমন্ত্রী তেমন আগ্রহ দেখাননি। মুখ্যমন্ত্রী সচিবালয়ে থাকাকালীন সময়ে তাঁর নিরাপত্তায় নিয়োজিত এসকর্ট কর্মীদের নির্দিষ্ট কোন বসার স্থান ছিল না। এমনকি তাঁদের জন্য সচিবালয়ে নির্দিষ্ট শৌচালয়েরও ব্যবস্থা ছিল না। অতীতে তাঁরা বহুবার পূর্বতন মুখ্যমন্ত্রীদের ওই সমস্যা সমাধানে দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্ত, সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে।
ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা ও এসকর্ট কর্মীরা সচিবালয়ে নির্দিষ্ট বসার স্থান এবং শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। তাঁদের আবেদন শুনে সচিবালয়ে সেই ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আদেশে সচিবালয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সুরক্ষা কর্মীদের জন্য নির্দিষ্ট বসার স্থান এবং পৃথক শৌচালয় গড়ে দেওয়া হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা।
নিরাপত্তা এবং এসকর্ট স্টাফ ৬২ জনে মিলে সম্মিলিত চিঠিতে মুখ্যমন্ত্রীকে ওই ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। চিঠিতে তাঁরা লিখেছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। কারণ, অনেক দিন পর আমাদের সমস্যার সমাধান হয়েছে। বসার জন্য স্থান এবং পৃথক শৌচালয়ের ব্যবস্থা করার জন্য বিগত সরকারের কাছেও দাবি জানানো হয়েছিল। কিন্ত, আমাদের দাবি তাঁরা শুনেননি। তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরও লেখেন, আপনার আদেশে আমাদের জন্য শৌচালয় এবং বসার ব্যবস্থা হয়েছে। তাই, আমরা আপনার কাছে কৃতজ্ঞ।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top