News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা-সংক্ৰমণ, ৩১১ বেড়ে ভারতে মৃত্যু ৪.৪৮-লক্ষাধিক
Image

ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা-সংক্ৰমণ, ৩১১ বেড়ে ভারতে মৃত্যু ৪.৪৮-লক্ষাধিক

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-সংক্ৰমণ, মৃত্যুর সংখ্যাও ৩০০-র ঊর্ধ্বে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩১১ জনের। বুধবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৮,৭১৮ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৮৫ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,৭৭,০২০ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৫,৫০০ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৫,০৬,২৫৪।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ২৩,৫২৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৮২ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৮৮.৩৪-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৮৮ কোটি ৩৪ লক্ষ ৭০ হাজার ৫৭৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬৫ লক্ষ ৩৪ হাজার ৩০৬ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩১১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৮,০৬২ জন (১.৩৩ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৮,৭১৮ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩০,১৪,৮৯৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৮৫ শতাংশ। কেরলে করোনা-সংক্রমণ ফের ১২-হাজারের ঊর্ধ্বে, বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,১৬১ জন। এই সময়ে দক্ষিণী রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top