News Flash

  • Home
  • Uncategorized
  • Cabinet members will sit in the party office : পার্টি অফিসে বসে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনবেন মন্ত্রিসভার সদস্যরা
Image

Cabinet members will sit in the party office : পার্টি অফিসে বসে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনবেন মন্ত্রিসভার সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা ততই বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের মন্ত্রিসভার প্রত্যেকের সদস্য মাসে এক থেকে দু’বার পার্টি অফিসে বসে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনবেন বলে দলীয় তরফে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল বিজেপির নিজেদের মসনদ টিকিয়ে রাখার লক্ষ্যে এখন থেকে ব্যাপক তৎপরতা শুরু করেছে। প্রতি সপ্তাহে করুণা কোন কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফর করছেন।

রাজ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয় সমাধানের উদ্যোগ নিয়েছেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা রাজ্যের জনগণকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু কেন্দ্রীয় মন্ত্রী নন রাজ্য মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীর যাতে মাসে এক থেকে দু বার দলীয় অফিসে বসে জনগণের সমস্যার কথা শুনেন সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বিজেপি রাজ্য কার্যালয়এ বসে জনগণের সমস্যার কথা শুনেন। এ বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন এর আগেও এ ধরনের কর্মসূচি ছিল।

করোনা পরিস্থিতির কারণে মাঝখানে এই কর্মসূচী বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে এই কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান তিনি প্রতিমাসে সম্ভব হলে দুবার সাধারণ মানুষের কথাবার্তা পার্টি অফিসে বসে শুনবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আজ প্রথম দিনেই একজন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো ব্যবস্থা করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন।বিজেপির দলীয় অফিসে বসে মন্ত্রীরা জনগণের অভাব-অভিযোগের কথা শোনার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেছেন অনেকেই। প্রত্যেক মন্ত্রী পার্টি অফিসে বসে জনগণের অভাব-অভিযোগের কথা শুনবেন বলেও জানানো হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top