News Flash

  • Home
  • Uncategorized
  • নবান্নে মুখ্যমন্ত্রী, দুর্যোগের মোকাবিলায় নির্দেশ গেল জেলাগুলিতে
Image

নবান্নে মুখ্যমন্ত্রী, দুর্যোগের মোকাবিলায় নির্দেশ গেল জেলাগুলিতে

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনিয়েছে আশঙ্কার নিম্নচাপ। তার ওপর বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন আর জঙ্গিপুর-সামশেরগঞ্জে নির্বাচন। এই পরিস্থিতিতে নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবিরাম বৃষ্টিতে ভাসছে বাংলার বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও। মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে বৈঠকে বসে সমস্ত জেলা থেকে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবও।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত হঠাৎই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল থেকেই। দফায় দফায় বৃষ্টির সঙ্গে মঙ্গলবার থেকে ঝোড়ো হাওয়া বইছে মঙ্গলবার থেকেই। মঙ্গলবার রাতভর বৃষ্টির পর বুধবারও বৃষ্টির হাত থেকে রক্ষে নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও বীরভূম জেলায় বৃষ্টি চলছে অবিরত। ফলে বাংলার বহু জায়গা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভবানীপুরে ভোটের আগের দিন বৈঠক বসেন মুখ্যমন্ত্রী।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন আর জঙ্গিপুর-সামশেরগঞ্জে নির্বাচন। তবে, নির্বাচন কমিশনের চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মূলত ভবানীপুরের ভোটই। ভবানীপুর কেন্দ্রের যে জায়গায় জল জমে, সেই জায়গাগুলি নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কলকাতা পুরসভার সঙ্গে যৌথ পরিদর্শন করেছে। সব সময় পাম্প থাকবে সেই এলাকাগুলিতে, জল বের করার জন্য। বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট দুটি নৌকারও ব্যবস্থা রাখছে। তিন ফুটের উপর জল জমলে এই নৌকাগুলি ব্যবহার করা হবে। পাশাপাশি আলাদা করে উদ্ধারকার্যের জন্য পরিবহণ ব্যবস্থা ও মজুত করে রাখা হচ্ছে। সিএসসি-কেও নির্দেশ দেওয়া হচ্ছে যাতে কোনওভাবে বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যা যেন না হয়। বৃষ্টির জন্য তাই বিদ্যুতের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

হি

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top