News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের সাংসদ হিসেবে, সে রাজ্যে যা হচ্ছে তাতে হতাশ : মণীশ তিওয়ারি
Image

পঞ্জাবের সাংসদ হিসেবে, সে রাজ্যে যা হচ্ছে তাতে হতাশ : মণীশ তিওয়ারি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করলেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। বুধবার তিনি জানিয়েছেন, “পঞ্জাবের সাংসদ হিসেবে, সে রাজ্যে যা হচ্ছে তাতে আমি ভীষণ হতাশ।” কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, নতুন মুখ্যমন্ত্রী হন চরণজিৎ সিং চান্নি। সবকিছু ঠিকই ছিল, এরইমধ্যে মঙ্গলবার পঞ্জাব কংগ্রসের প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দেন নভজ্যোৎ সিং সিধু। সার্বিক এই পরিস্থিতির জন্য হতাশা ব্যক্ত করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারি।

বুধবার তিনি বলেছেন, “পঞ্জাবে শান্তি অত্যন্ত কঠিন বিষয় ছিল। প্রায় ২৫ হাজার মানুষ, যাঁদের মধ্যে অধিকাংশই কংগ্রসের সদস্য, ১৯৮০-১৯৯৫ সালের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করে পঞ্জাবের শান্তির জন্য আত্মত্যাগ করেছিলেন। পঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা দরকার। কিন্তু বর্তমানে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top