News Flash

  • Home
  • Uncategorized
  • Law and order situation : ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিরোধীদের মুলতবি প্রস্তাব খারিজ, প্রতিবাদে সমগ্র অধিবেশন বয়কট, অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিরোধী দলনেতার
Image

Law and order situation : ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিরোধীদের মুলতবি প্রস্তাব খারিজ, প্রতিবাদে সমগ্র অধিবেশন বয়কট, অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিরোধী দলনেতার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাবের দাবিতে আজ বিরোধীরা প্রচন্ড হৈচৈ করেছেন৷ কারণ, অধ্যক্ষ বিরোধী দলের বিধায়ক সুধন দাসের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দিয়েছেন৷ কিন্ত, বিরোধীরা মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় বারবার চাপ দেন৷ এক সময় বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভও দেখিয়েছেন৷ কিন্ত, অধ্যক্ষ তাঁদের আবেদনে সম্মতি দেননি৷ বরং একই বিষয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দেবেন৷ তাই, মুখ্যমন্ত্রীর বিবৃতি দেওয়ার পর বিরোধীরা আলোচনা করতে পারবেন বলে তাঁদের বোঝানোর চেষ্টা করেন অধ্যক্ষ৷ কিন্ত, অধ্যক্ষের ওই প্রস্তাবে আপত্তি জানিয়ে বিরোধীরা প্রতিবাদে সোচ্চার হন৷ বিরোধীদের হৈ হট্টগোলের মাঝেই অধ্যক্ষ বিধানসভার পরবর্তী কার্যসুচি প্রশ্নোত্তর পর্ব শুরু দেন৷ তাই, প্রতিবাদে তাঁরা অধিবেশন বয়কট করে বেরিয়ে যান৷ অধিবেশনের প্রথমার্ধ সমাপ্ত হওয়ার পর সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা মানিক সরকার অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন এবং সমগ্র অধিবেশন বয়কটের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন৷


ত্রিপুরার দ্বাদশ বিধানসভার দশম অধিবেশনের আজ ছিল প্রথম দিন৷ আজ সভার শুরুতেই অধ্যক্ষ নির্বাচিত হন৷ তারপর যথারীতি অধ্যক্ষ সভার পরবর্তী কার্যসূচী শুরু করার জন্য প্রস্তুতি নেন৷ তখনই বিরোধী দলের সদস্য ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাব খারিজ করার কারণ জানতে চান৷ অধ্যক্ষ তাঁকে সাফ জানান, নির্দিষ্ট আইন মেনেই মুলতবি প্রস্তাব খারিজ করা হয়েছে৷ কারণ, আজ একই বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিবৃতি দেবেন৷ তাই, একই বিষয়ে দুইবার আলোচনার সুযোগ দেওয়া সম্ভব নয়, বলেন তিনি৷ বিরোধীদের উদ্দেশ্যে তাঁর প্রস্তাব, মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পর আপনারাও আলোচনা করতে পারবেন৷ এখন অযথা সময় নষ্ট করার যৌক্তিকতা নেই৷


কিন্ত, অধ্যক্ষের প্রস্তাবে আশ্বস্ত হননি বিরোধী দলের সদসরা৷ বিধায়ক সুধন দাস বলেন, ত্রিপুরায় আইনগ-শৃঙ্খলা ব্যবস্থা সম্পুর্ন ভেঙ্গে পড়েছে৷ বিরোধী দলের কর্মী থেকে শুরু করে নেতারা ক্রমাগত আক্রমনের শিকার হচ্ছেন৷ পার্টি অফিস ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে৷ আবার কোথাও পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে৷ এমনকি, পত্রিকা অফিসেও হামলা হয়েছে৷ সুধন বাবু, বিরোধীদের উপর সংগঠিত সন্ত্রাসের ভয়াবহতা প্রমানে রক্তে ভেজা একটি শার্ট বিধানসভায় তুলে ধরেন৷ আক্রান্ত হওয়ার পর ওই শার্ট রক্তে ভিজেছে, বিধানসভায় তা বোঝানোর চেষ্টা করেছেন৷ কিন্ত অধ্যক্ষ তাঁদের আশ্বস্ত করেন, মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পর এ-সমস্ত বিষয় তোলে ধরে আলোচনায় অংশ নিন৷ তিনি বিরোধীদের কাছে বিধানসভা পরিচালনায় সহযোগিতা চেয়ে আপাতত প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুরোধ জানান৷


এদিকে, বিরোধীরাও নিজেদের দাবিতে অনড় থেকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিরোধীদের শ্লোগানে বিধানসভায় পরিবেশ ভারী হয়ে উঠে৷ অধ্যক্ষও বিরোধীদের বিক্ষোভের মাঝেই প্রশ্নোত্তর পর্ব শুরু করে দেন৷ তাই, প্রতিবাদে বিরোধীরা বিধানসভা অধিবেশন বয়কট করে বেরিয়ে যান৷ এদিন, অধিবেশনের প্রথমার্ধ সমাপ্ত হওয়ার পর বিরোধী দলনেতা মানিক সরকার ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাব খারিজ করে দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন৷ সাথে তিনি ঘোষণা দেন, বিরোধীরা সমগ্র অধিবেশন বয়কট করেছেন৷


এদিন বিরোধী দলনেতা বলেন, আজ মুলতবি প্রস্তাবের মূল বিষয়বস্তু ছিল ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি৷ বিরোধীদের উপর আক্রমণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে৷ এমনকি, বিরোধী দলের অফিস লাগাতর আক্রান্ত হচ্ছে৷ তাই, আজ বিধানসভায় সমস্ত কার্যসুচি স্থগিত রেখে আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হউক আমরা চেয়েছিলাম৷ তিনি আক্ষেপ করে বলেন, বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ ভূমিকা নিতে পারলেন না৷ তিনি কার্যত ট্রেজারি বেঞ্চের সহায়তা করলেন৷ মানিক বাবু কটাক্ষের সুরে বলেন, অধ্যক্ষ নির্বাচিত হয়ে শাসক ও বিরোধী উভয় দলকে  সমান অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি৷ আদৌ সেই দায়িত্ব তিনি পালন করেছেন তার আত্মসমীক্ষা করা উচিত অধ্যক্ষের৷ তাই, বিধানসভায় বসে না থেকে বয়কট করে বেরিয়ে এসেছি আমরা, বলেন বিরোধী দলনেতা৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top