News Flash

  • Home
  • Uncategorized
  • convention was held in Dharmanagar : ভারত বন্ধের সমর্থনে বামপন্থী গণসংগঠনের ডাকে ধর্মনগরে কনভেনশন অনুষ্ঠিত
Image

convention was held in Dharmanagar : ভারত বন্ধের সমর্থনে বামপন্থী গণসংগঠনের ডাকে ধর্মনগরে কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্টেম্বর।। আগামী ২৭শে সেপ্টেম্বর ভারত বন্ধের ধর্মনগরে পাঁচটি বামপন্থী গণসংগঠনের ডাকে কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন থেকে দেশব্যাপী বন্ধ সফল করার জন্য আহ্বান জানানো হয়।আগামী ২৭শে সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে সারা ভারত সংযুক্ত কিষান মোর্চা।উক্ত ভারত বন্ধের সমর্থণে ৫টি বামপন্থী রাজনৈতিক দলের এককনভেনশন অনুষ্ঠিত হয়েছে সিপি আই এম ধর্মনগর মহকুমা দপ্তরের সভা গৃহে।

কনভেনশনে বামপন্থী দলের প্রতিনিধিরা ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থনে তাদের আলোচনা করেন।মূলত কৃষি আইনের বিরোধিতা করেই সারা দেশ জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিপি আই এম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বদলে কৃষকদের স্বার্থ বিঘ্নিত করার লক্ষ্যে কৃষি আইন পরিবর্তন করেছে। এ ধরনের প্রচেষ্টা দেশের কৃষি ব্যবস্থার উপর মারাত্মক আঘাত নামিয়ে আনতে পারে বলে তিনি উল্লেখ করেন। কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষকরা যখন আন্দোলনে সামিল হয়েছেন তখন সে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার নানা চক্রান্ত শুরু করেছে।

যাবতীয় চক্রান্ত প্রতিহত করে কৃষকরা দেশব্যাপী আন্দোলন নয় মাস ধরে চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমাদের রাজ্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রান্ত নীতির উল্লেখ করে সিপিআইএম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত বলেন কেন্দ্রীয় সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করেনি। প্রতিশ্রুতি ভঙ্গ কারি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে আয়োজিত পাঁচটি গণসংগঠনের ডাকা কনভেনশনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ধর্মঘট সফল করার জন্য কনভেনশন থেকে জোরালো আওয়াজ উঠেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top