News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত রতন চক্রবর্তী
Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত রতন চক্রবর্তী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা বিধানসভার নয়া অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি ত্রিপুরা বিধানসভার চতুর্দশ অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার সামলাবেন। আজ শুক্রবার দ্বাদশ বিধানসভার দশম অধিবেশনের শুরুতেই উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ নির্বাচন পর্ব শুরু করেন। নিরবাচন পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রতন চক্রবর্তীকে অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

উপাধ্যক্ষ বিশ্ববন্ধু বলেন, অধ্যক্ষ নির্বাচনে তিনটি প্রস্তাব জমা পড়েছে। প্রথম প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা এই প্রস্তাবে সমর্থন করেছেন। দ্বিতীয় প্রস্তাব দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সেই প্রস্তাব সমর্থন করেছেন জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তৃতীয় প্রস্তাব দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। তাঁর প্রস্তাবে সমর্থন করেছেন সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়।
উপাধ্যক্ষ বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনের প্রস্তাব উত্থাপনের জন্য বললে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ প্রস্তাব উত্থাপন করেন। বিধায়ক রতন চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হন। প্রথা মেনে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং ট্রেজারি বেঞ্চের সদস্যরা নবনির্বাচিত অধ্যক্ষকে তাঁর আসন পর্যন্ত পৌঁছে দেন।

অধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে রতন চক্রবর্তী বিধানসভার সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বিধানসভা পরিচলনায় সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। নবনির্বাচিত অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় সকল সদস্যই জনগণের কল্যাণ কামনা করেন। রাজ্যের উন্নয়নের পাশপাশি জনগণের সমস্ত সমস্যা সমাধানের জন্য লড়াই করেন। তাই, গঠনমূলক আলোচনার মাধ্যমে জনকল্যাণ এবং ত্রিপুরার উন্নয়ন নিশ্চিত করার আবেদন জানান তিনি। তাঁর মতে, বিধানসভায় ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীরা সমান গুরুত্বপূর্ণ। তাই বিধানসভা পরিচালনায় সকলের সহযোগিতা চেয়েছেন নতুন অধ্যক্ষ।
ত্রিপুরা বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় রতন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিনন্দন জানান। তিনি বলেন, সংসদীয় রাজনীতিতে আপনার অভিজ্ঞতা ত্রিপুরা বিধানসভাকে সমৃদ্ধ করবে। এদিন বিরোধী দলনেতা মানিক সরকার অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, পদ্ধতি অনুযায়ী বিরোধী দলের সহযোগিতা আপনি পাবেন। সাথে তিনি যোগ করেন, পদের মর্যাদা নিয়ে সজাগ সচেতন থেকে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি আমরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top