News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যারিসের সঙ্গে সাক্ষাত মোদীর, জানালেন কমলার কৃতিত্ব বিশ্বকে অনুপ্রাণিত করেছে
Image

হ্যারিসের সঙ্গে সাক্ষাত মোদীর, জানালেন কমলার কৃতিত্ব বিশ্বকে অনুপ্রাণিত করেছে

ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে অবশেষে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ওয়াশিংটনে কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী, বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে কথোপকথন হয়েছে। টুইট করে মোদী জানিয়েছেন, “ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করে খুশি। তাঁর কৃতিত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। আমরা একাধিক বিষয়ে কথা বলেছি, যা ভারত ও আমেরিকার মধ্যে বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।”

মোদী ও কমলা হ্যারিসের মধ্যে কী কী আলোচনা হয়েছে সে বিষয়ে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, মহাকাশ, তথ্যপ্রযুক্তি, উদীয়মান প্রযুক্তি ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে মোদী ও হ্যারিসের মধ্যে। সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়েও তাঁরা আলোচনা করেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top