News Flash

  • Home
  • দিনের খবর
  • RPI wants to form an alliance : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বাঁধতে চাইছে আরপিআই
Image

RPI wants to form an alliance : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বাঁধতে চাইছে আরপিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৩ সেপ্টেম্বর।। ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে৷


এনডিএ-র শরিক দল আরপিআই-র প্রধান রামদাস আঠওয়ালে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ত্রিপুরায় সংগঠনের শ্রীবৃদ্ধি হয়েছে৷ ফলে, আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি চলছে৷ তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে খুবই মধুর সম্পর্ক রয়েছে৷ তাই, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব বাবুর আপত্তি হবে না৷


তিনি বলেন, ত্রিপুরায় নির্বাচনে জোট গঠনে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সাথে দেখা করব৷ জোটের প্রস্তাব দেব৷ তাঁর বিশ্বাস, ত্রিপুরায় আরপিআই-র সাথে জোট গঠনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সম্মতি দেবে৷ ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ ২টি আসনেই রামদাস আঠওয়ালের দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সন্তষ্ট থাকবে৷

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top