News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি, কাশ্মীরে আত্মঘাতী সেনা জওয়ান
Image

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি, কাশ্মীরে আত্মঘাতী সেনা জওয়ান

শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে একটি শিবিরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী হলেন একজন সেনা জওয়ান। বুধবার রাতে নিয়ন্ত্রণরেখার কাছে কেরান সেক্টরে সেনাবাহিনীর একটি ক্যাম্পে গুলির শব্দ শোনা যায়। অন্য জওয়ানরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন একজন জওয়ান, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

আত্মঘাতী সেনা জওয়ানের নাম-লোকিন্দর সিং। তিনি সেনাবাহিনীর ৬ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য ছিলেন। বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী হন তিনি, সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। কেন তিনি চরম সিদ্ধান্ত নিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top