News Flash

  • Home
  • দিনের খবর
  • বেঙ্গালুরুর জনবহুল বাজারে শক্তিশালী বিস্ফোরণ, হত ৩
Image

বেঙ্গালুরুর জনবহুল বাজারে শক্তিশালী বিস্ফোরণ, হত ৩

বেঙ্গালুরু, ২৩ সেপ্টেম্বর (হি.স) : বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বেঙ্গালুরুর কে আর মার্কেট। মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।আশেপাশের মানুষ বুঝতে পারেন বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় এক গোডাউনে আগুন জ্বলতে দেখে খবর দেন দমকলকে। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ওই বিস্ফোরণে তিন জনের প্রাণহানি হয়েছে বলে জানা যায়। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা সঙ্কটজনক৷

দমকল জানিয়েছে, এদিন সাড়ে ১২টা নাগাদ কে আর মার্কেটের ওই গোডাউনেই বিস্ফোরণটি ঘটে। দোকানের কাছেই রাখা ছিল কতগুলি বাইক। সেগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এছাড়া বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তবে একজন বাদে বাকি দু’জনের নাম পরিচয় জানা গিয়েছে। মৃতরা হল,আসলাম পাশা এবং মনোহর।
কিভাবে বিস্ফোরণটি ঘটে তা পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাজি ফেটে বিস্ফোরণটি ঘটেছে। যদিও আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন বেঙ্গালুরু দক্ষিণের ডিসিপি হরিশ পাণ্ডে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top