News Flash

  • Home
  • Uncategorized
  • Distribution of Ujjwala Yojana gas : উপমুখ্যমন্ত্রীর হাত দিয়ে উজ্জ্বলা যোজনার গ্যাস বিতরণ
Image

Distribution of Ujjwala Yojana gas : উপমুখ্যমন্ত্রীর হাত দিয়ে উজ্জ্বলা যোজনার গ্যাস বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ সেপ্ঢেম্বর৷৷ চড়িলাম এর বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন এর হাত দিয়ে গ্রাহকদের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রী কানেকশন গ্যাস সিলিন্ডার, চুলা পাইপ এবং রেগুলেটর বিতরণ করা হয়৷ বুধবার বেলা ১ ঘটিকায় দক্ষিণ চড়িলাম চৌমুনী পাড়া স্থিত লক্ষীনারায়ন গ্যাস এজেন্সিটি হিন্দুস্থান পেট্রোলিয়াম এর৷ অন্য গ্যাস এজেন্সি গুলি থেকে এই গ্যাস এজেন্সি তে প্রতি সিলিন্ডার ১০০ টাকা কম এমনটাই জানিয়েছেন গ্যাস এজেন্সি এর কর্ণধার গীতা দেবনাথ৷ লক্ষীনারায়ন গ্যাস এজেন্সি তে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনা সাড়ে তিন হাজার আবেদনপত্র জমা পড়েছে৷ এরমধ্যে ৮০০ টি ফ্রী কানেকশন অনুমোদন হয়েছে৷

বুধবার দিন ১০০ জন গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনার ফ্রি গ্যাস কানেকশন বিতরণ এবং সুরক্ষা সচেতনতা শিবির এর প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন৷ এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি দাস কর, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ, দক্ষিণ চড়িলাম গ্রামের প্রধান ঝুনু রানী দত্ত এবং গ্যাস এজেন্সি কর্ণধার৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় জাতি উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো৷ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন বিগত দিনে রাজনৈতিক নেতারা মা-বোনদের সশক্তিকরণ এর লক্ষ্যে শুধুমাত্র ভাষণ দিতেন৷ কার্যক্ষেত্রে কিছুই করতেন না৷ ভোট আসলে মা-বোনদের মিছিলে ডান্ডা এবং ঝান্ডা নিয়ে ঘুরাতেন৷ মোদি জি হলো দেশের প্রথম প্রধানমন্ত্রী৷

যিনি মা-বোনদের সশক্তিকরণ এর লক্ষ্যে বিভিন্ন স্কিম প্রতিনিয়ত ঘোষণা করে চলেছেন এবং রূপায়ণ করছেন৷ এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা৷ মা বোনরা হাতে লাকড়ি নিয়ে রান্না করতে গিয়ে চোখে ধোয়া লাগে চোখ নষ্ট হয়, সময় নষ্ট হয় সারা দিন চলে যায় রান্না-বান্না করতে৷ যার ফলে মা-বোনরা সংসার সামলাতে সামলাতে পুরোটা দিন চলে যায়৷ সংসারের কাজ করতে হয় সব সময়৷ সমাজের কাজ করতে পারে না৷ যদি মা-বোনদের উন্নতি না হয় তাহলে কোনদিন সমাজের উন্নতি হবে না তদুপরি চড়িলাম এর উন্নতি হবে না৷ রাজ্যের সমস্ত পাইলট প্রজেক্ট চড়িলাম থেকেই শুরু হয়৷ মহিলাদের নিয়ে সর্বপ্রথম রেগার কাজকর্ম পরিচালনার জন্য কর্মশালা শুরু হয়েছিল চড়িলাম থেকেই৷ অন্য রাজ্যের মহিলারা সেনাতে ভর্তি হয় দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে৷ তাহলে ত্রিপুরার মহিলারা পারবে না কেন? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশ এবং রাজ্যের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে৷ ভারতীয় জনতা পার্টির সরকার সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্যে কাজ করে চলেছে৷ এখন পানীয় জল ঘর এবং উজ্জ্বলা বীমা যোজনা গ্যাস পেতে হলে পার্টি অফিসে যেতে হয় না ঝান্ডা এবং ডান্ডা নিয়ে মিছিল করতে হয়না৷ এই সরকার সবার জন্য৷ উপমুখ্যমন্ত্রী আরো বলেন যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনা কোন সমস্যা হয় তাহলে যাতে গ্যাস এজেন্সির মালিক এর সঙ্গে কথা বলেন৷ গ্যাস এজেন্সি মালিক আরো জানান এখনো যাদের গ্যাস নেই তারা যাতে রেশন কার্ড আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদনপত্র জমা দেন৷ এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top