News Flash

Image

153 appointments in various departments : ত্রিপুরায় বিভিন্ন দফতরে ১৫৩ জন নিয়োগে সিলমোহর মন্ত্রিসভার

ঢালাও নিয়োগের দরজা খুলে দিল ত্রিপুরা সরকার। ১৫৩ জনকে বিভিন্ন দফতরে নিয়োগে ত্রিপুরা মন্ত্রিসভা সবুজ সংকেত দিয়েছে। আজ ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন।


তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দপ্তরে ১২৫ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, রিপস্যাটে ৮টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ নতুন সৃষ্টি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ত্রিপুরা গভর্নমেন্ট প্রিন্টিং এন্ড স্টেশনারিতে ১৫ জন লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে চার্জম্যান পদে ২ জন, মেশিনম্যান পদে ৩ জন এবং বাইন্ডার পদে ১০ জন লোক নিয়োগ করা হবে। শুধু তাই নয়, ত্রিপুরা গভর্নমেন্ট এন্ড প্রিন্টিং প্রেসের ডেপুটি ম্যানেজারের শূন্যপদটিও পূরণ করা হবে।


তথ্যমন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীন স্টেট ফরেন্সিক সায়েন্স এন্ড ল্যাবরোটরির লাই ডিটেকশন ডিভিশনে একজন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরে ৩টি হোমিওপ্যাথি মেডিক্যাল অফিসারের শূন্যপদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ৩টি পদই এসটি’দের জন্য সংরক্ষিত। আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সবগুলি পদেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আশ্বস্ত করেছেন।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top