News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে রাজ্যসভার একমাত্ৰ আসনের উপ–নির্বাচন, মনোনয়ন পেশ কেন্দ্রীয় মন্ত্রী সনোয়ালের
Image

অসমে রাজ্যসভার একমাত্ৰ আসনের উপ–নির্বাচন, মনোনয়ন পেশ কেন্দ্রীয় মন্ত্রী সনোয়ালের

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : অসমে রাজ্যসভার একমাত্র শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আজ মঙ্গলবার নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী সকাল ঠিক ১০:৫৮ মিনিটে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, রাজ্য সরকারের দুই শরিক দল অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বরা, ইউপিপিএলের সভাপতি তথা বিটিআর-প্রধান প্রমোদ বড়ো, হস্ততাঁত মন্ত্ৰী উৰ্খাও গৌরা ব্ৰহ্ম, জলসম্পদ মন্ত্ৰী পীযূষ হাজরিকা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, সাংসদ ভূবনেশ্বর কলিতা সহ বেশ কয়েকজন দলীয় শীর্ষ পদাধিকারীদের সঙ্গে নিয়ে রাজ্য বিধানসভা সচিবের হাতে তাঁর মনোনয়নপত্র তুলে দিয়েছেন সর্বানন্দ।

কেন্দ্ৰীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এখনও মাজুলির বিধায়ক। খুব শীঘ্রই তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী পদে গত ১১ জুলাই রাষ্ট্রপতি ভবনের দরবার হল-এ পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেছিলেন তিনি।


উল্লেখ্য, ২০১৪ সালে মোদী সরকারের প্রথম কাৰ্যকালে সর্বানন্দ সনোয়াল কেন্দ্রীয় ক্ৰীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্ৰী (স্বতন্ত্র) হিসেবে কাৰ্যনিৰ্বাহ করেছিলেন। এর পর ২০১৬ সালে অসম বিধানসভা নিৰ্বাচনে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার মাজুলির বিধায়ক হিসেবে নিৰ্বাচিত হওয়ার পর অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্ৰথম মুখ্যমন্ত্ৰী হয়েছিলেন তিনি। এবার ২১-এর বিধানসভা নির্বাচনেও তিনি মাজুলি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসানো হয় হিমন্তবিশ্ব শর্মাকে।
এদিকে ২১-এর বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালের ২১ নভেম্বর রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন অসমের অন্যতম আঞ্চলিক দল বিপিএফ-এর কাৰ্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ দৈমারি। তিনি এখন বিজেপি সদস্য এবং অসম বিধানসভার অধ্যক্ষ। বিশ্বজিৎ দৈমারির পদত্যাগের পর থেকে রাজ্যসভার এই আসন শূন্য হয়ে পড়ে।


এবার, কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিসেবে কাৰ্যকাল চালিয়ে নিয়ে যেতে সনোয়ালকে রাজ্যসভায় নিৰ্বাচিত হওয়া প্ৰয়োজন। তাই আজ তিনি মনোনয়ন জমা করেছেন। অসমে রাজ্যসভার উপ-নিৰ্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়ে যাবেন সনোয়াল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top