News Flash

  • Home
  • Uncategorized
  • Killa-Udaipur road was blocked : শ্মশানের জায়গা দখল মুক্ত করতে কিল্লা-উদয়পুর পথ অবরোধ
Image

Killa-Udaipur road was blocked : শ্মশানের জায়গা দখল মুক্ত করতে কিল্লা-উদয়পুর পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ সেপ্ঢেম্বর৷৷ সপ্তাহের প্রথম দিনে শ্মশানের জমি জবরদখলের অভিযোগে কিল্লা-উদয়পুর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় কিল্লা মোটর স্ট্যান্ড এলাকার জনগণ৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালে বাগমা বিধানসভা নির্বাচন কেন্দ্রের কিল্লা মোটর স্ট্যান্ড এলাকায় প্রাচীন হিন্দু -বাঙালি এবং জনজাতিদের মেলবন্ধন প্রায় শতাধিক বৎসরের পুরানো৷ ঘটনা শতবর্ষ পুরানো একটি শ্মশানের জমি জবরদখলের কেন্দ্র করে৷


শতাধিক বৎসরের পুরানো শ্মশান ঘাটের জায়গা বলপূর্বক দখল করে নেয় বিজয় সাধন জামাতিয়া, যামিনী রঞ্জন জমাতিয়া এবং জয় কিশোর জমাতিয়া নামে জনৈক ব্যক্তি বর্গ৷ স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ অধিকর্তাকে জানিয়েও কোন সুরাহা হয়নি বা
তাদের তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি৷ ফল স্বরূপ একপ্রকার বাধ্য হয়ে শ্মশানের জায়গা মুক্ত করতে এবং জবর দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কিল্লা মোটর স্ট্যান্ড এলাকার স্থানীয় জনগণ৷ প্রায় দুই ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ৷ অবরোধ স্থলের দুই দিকে অনেক যানবাহন আটকে পড়ে৷ পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে পড়েন৷


রোগী ও জরুরী কাজে আগত পথচারী ও ব্যক্তিবর্গ সমস্যার সম্মুখীন হয়ে পড়েন৷ পরবর্তী সময়ে কিল্লা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা অবরোধ স্থলে পৌঁছে জবরদখল কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ পরে অবরোধকারীরা পথ অবরোধ উঠিয়ে ফেলেন৷ ঘটনাস্থল স্বাভাবিক হয়৷ এখন দেখার রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন শ্মশানে জবরদখল মুক্ত করতে৷ সংশ্লিষ্ট মহল সে দিকেই তাকিয়ে আছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top